শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

বরুড়ার ঝলম ইউনিয়নে ভাগ্যোন্নয়নে এগিয়ে আসলেন শফিউদ্দিন শামীম 

কুমিল্লা-৮ (বরুড়া) আসনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ. জেড. এম. শফিউদ্দিন (শামীম) এর অর্থায়নে ঝলম ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯ জন কর্মহীন অসহায় পুরুষ কে ১ টি করে অটো রিকশা, ৯ জন অসহায় নারীকে ১ টি করে সেলাই মেশিন, ১০ জন অসুস্থ রোগীকে চিকিৎসা সহায়তা, ৯ জন সন্তানসম্ভবা নারী কে মাতৃত্বকালীন উপহার, ১৯ জন ত্যাগী ও প্রবীণ আওয়ামী লীগ নেতাকে সম্মাননা ও উপহার এবং ৯টি মসজিদে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

শুক্রবার (২২ সেপ্টেম্বর, ২০২৩) বিকেলে ঝলম ইউনিয়নের ঝলম স্কুল এন্ড কলেজ মাঠে ঝলম ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ. জেড. এম. শফিউদ্দিন (শামীম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার এডমিরাল আবু তাহের, কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ আহমেদ, বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বাহাদুরুজ্জামান, বরুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বরুড়া উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি মো: কামাল হোসেন, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মিঠু, বরুড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী মহিলালীগের যুগ্ম-আহবায়ক কামরুন নাহার শিখা, বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ফরহাদ হোসেন ও বরুড়া পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিনুয়ারা বেগম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এ. জেড. এম. শফিউদ্দিন (শামীম) বলেন, গত সাড়ে ১৪ বছরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শাসনামলে অর্থনীতির প্রায় সব সূচকে বাংলাদেশ উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে। বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, মাথাপিছু আয়, নাগরিক সেবা ও নানামুখি সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে বদলে গেছে জীবনযাত্রার মান। বাস্তবায়িত ও চলমান বিভিন্ন মেগা প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এখন অপ্রতিরোধ্য। পায়রা সমুদ্রবন্দর, পদ্মা সেতু, মেট্রোরেল, বিমানবন্দর থেকে যাত্রাবাড়ীর অদূরে কুতুবখালী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুবিধা ভোগ করছে দেশের মানুষ। চট্টগ্রামে খুব দ্রুত চালু হবে কর্ণফুলী টানেল। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ আরও কয়েকটি চলমান বড় প্রকল্প সমাপ্ত হলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি আধুনিক রাষ্ট্রে পরিনত হবে। এর আগে উপজেলার আগানগর, পয়ালগাছা, শিলমুড়ি(দ:), খোশবাস (উ:), শাকপুর, খোশবাস দক্ষিণ এবং আদ্রা ইউনিয়নে অনুদান বিতরণ সম্পন্ন হয়েছে, পর্যায়ক্রমে বরুড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ