শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
অপহরণের ৬ দিন পর স্কুলছাত্রী উদ্ধার বেনজীরকে ফেরাতে আমিরাতে সব নথি পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর চীন সফরে ১৫-১৭টি চুক্তি সই হওয়ার সম্ভাবনা: পররাষ্ট্র সচিব আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন সিরাজগঞ্জে হামের প্রকোপ অব্যাহত, দৈনিক গড়ে ২০ জন ভর্তি পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী
advertisement
রাজনীতি

পাবনা-৫ আসনে নৌকার প্রার্থী হতে চান রাষ্ট্রপতির ছেলে রনি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের একমাত্র ছেলে প্রিয়তমা সিনেমার প্রযোজক ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আরশাদ আদনান রনি। মঙ্গলবার (২৯ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে পাবনা পৌর শহরের জুবলী ট্যাংকপাড়া এলাকায় নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আনুষ্ঠানিকভাবে ওই ঘোষণা দেন।

এ সময় আরশাদ আদনান রনি বলেন, ‘আমি পাবনা-৫ আসন থেকে নৌকার কাণ্ডারি হওয়ার ইচ্ছা পোষণ করছি। আমি পাবনাবাসীকে জানাতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি পাবনা-৫ (সদর) আসনে মনোনয়ন চাইবো এবং তিনি নির্বাচন করার সুযোগ যদি দেন তাহলে নৌকাকে বিজয়ী করে পাবনার মানুষের জন্য কাজ করার চেষ্টা করবো।’

বাবার সম্মতি ও ইচ্ছাতেই নির্বাচনের মাঠে রয়েছেন জানিয়ে রাষ্ট্রপতির ছেলে বলেন, ‘রাষ্ট্রপতি হওয়ার পরপরই পাবনার মানুষের জন্য আমার বাবা কাজ করে যাচ্ছেন। উনি তার সর্বোচ্চটুকু পাবনার মানুষের জন্য নিবেদিত করেছেন, এমনকি উনার একমাত্র সন্তানকেও পাবনার মানুষের জন্য বলি করে দিয়েছেন। তিনি বলেছেন, তুমি পাবনায় যাও এবং পাবনার মানুষের জন্য কাজ শুরু করো। আমার বাবা আমাকে বলে দিয়েছেন যে, আমি তো পাবনায় থেকে পাবনার মানুষের জন্য কাজ করতে পারলাম না, প্রধানমন্ত্রী আমাকে সারা বাংলাদেশের মানুষের জন্য কাজের দায়িত্ব দিয়েছেন, তাই এখন তুমি (রনি) যাও পাবনার মানুষের কাছে, দেখো পাবনার মানুষ তোমাকে গ্রহণ করে কিনা। সেই জন্য আমি পাবনায় কাজ শুরু করেছি।’

নিজের রাজনৈতিক সম্পৃক্ততার ইতিহাস তুলে ধরে তিনি বলেন, আমি ছাত্রজীবন থেকেই ছাত্রলীগ এবং পরবর্তীতে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। মাঝে ব্যবসার কারণে একটু দূরে ছিলাম। বর্তমানে আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। যেহেতু আমি আওয়ামী পরিবারের সন্তান এবং পাবনার ছেলে তাই আমার দাবির একটা জায়গা তো আছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আরশাদ আদনান রনি বলেন, ‘আমি পাবনার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যদি ওতপ্রোতভাবে জড়িত নাও থেকে থাকি, তারপরও আমার একটা দাবির জায়গা আছে। অতীতে কি হয়েছে সেগুলো আমি টেনে দীর্ঘায়িত করবো না। অনেক প্রার্থী, দুইটা গ্রুপ, তিনটা গ্রুপ, এসব নিয়ে আমি ভাবছি না। আমি চেষ্টা করবো সবাইকে একটা প্লাটফর্মে নিয়ে এসে সার্বজনীনভাবে কাজ করে নৌকাকে জয়যুক্ত করার। আমি যদি নৌকা না পাই, যিনি পাবেন তার জন্য আমি কাজ করবো। আর আমি পেলে চেষ্টা করবো সবাই যেন আমার জন্য কাজ করেন।’

মতবিনিময়কালে তিনি পাবনা-ঢাকা ট্রেন চলাচল, পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল, শহরকে আধুনিকায়ন ও ইছামতি নদী পুনঃখননসহ নানা উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন।

মতবিনিময় সভায় পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সহসভাপতি শহিদুল ইসলাম শহিদ, একুশে টেলিভিশন ও মানবজমিন প্রতিনিধি রাজিউর রহমান রুমী, দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলাসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ