শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক সাধারণ সভা লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বেনাপোল বন্দরে পণ্যপাচার ও শুল্ক ফাঁকি - আরও দুই মামলায় ২৪ জন আসামি : এক সপ্তাহেও গ্রেফতার নেই যমুনা ফিউচার পার্কে ২ দিনের ‘কে-গুডস ফেস্টা’ শুরু যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ক্রেডিট রেটিং প্রকাশ
advertisement
রাজনীতি

ঝিনাইদহে বিএনপির পদযাত্রায় মানুষের ঢল

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে ঝিনাইদহে বিএনপির পদযাত্রায় মানুষের ঢল নামে। শনিবার সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে শত শত নেতাকর্মী ঝিনাইদহ শহরে জড়ো হতে থাকে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে। এরপর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদের নেতৃত্বে পদযাত্রাটি শুরু হয়। পদযাত্রাটি শহর ঘুরে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়।

অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় নেতা মীর রবিউল ইসলাম লাভলু, জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এম মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, আনোয়ারুল ইসলাম বাদশা, এ্যাডঃ মুন্সি কামাল আজাদ পাননু, আব্দুল মজিদ বিশ্বাস, আলমগীর হোসেন আলম, সাজেদুর রহমান পাপপু, শাহজাহান আলী, প্রভাষক জাহাঙ্গীর হোসেন, এনামুল হক মুকুল, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, এম আখতার মুকুল, ফারুক হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন, বিএনপির একটিই দাবি, ফ্যাসিষ্ট ও মাফিয়া সরকারের পদত্যাগ ও বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়ে সুচিকিৎসা প্রদান। ব্যাতয় ঘটলে সরকারের মন্ত্রী এমপিরা পালানোর পথ খুজে পাবে না। তিনি সেপ্টেম্বর মাস তীব্র গন আনন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী দেন।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ