শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

রাজধানীতে বিএনপির গণমিছিল কর্মসূচিতে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা

ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীতে দলটির পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচিতে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। আজ শুক্রবার (১৮ আগস্ট) জুমার নামাজের পর থেকে ঢাকা উত্তর ও দক্ষিণে নির্ধারিত জায়গায় নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। স্লোগানে স্লোগানে মুখর করে তুলছেন আশপাশের এলাকা।

ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের নেত্রী আরিফা সুলতানা রুমা জানান, নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে গণমিছিলে যোগ দিচ্ছেন। বিকেলেই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথক দুটি গণমিছিল শুরু হওয়ার কথা রয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত গণমিছিল কর্মসূচিতে প্রধান অতিথি রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সিনিয়র নেতারাও রয়েছেন। গণমিছিলটি দয়াগঞ্জ মোড় থেকে শুরু হয়ে কমলাপুর স্টেডিয়ামে পাশ দিয়ে খিলগাঁও চৌরাস্তায় গিয়ে শেষ হবে।

ঢাকা মহানগর উত্তর আয়োজিত গণমিছিলটি গুলশান ১ নম্বর গোলচক্কর হয়ে তিতুমীর কলেজের সমানে দিয়ে মহাখালী বাস টার্মিনালে গিয়ে শেষ হবে। এতে প্রধান অতিথি রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গণমিছিলে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খানসহ জ্যেষ্ঠ নেতারা রয়েছেন।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ