শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

৩ শতা‌ধিক গাড়ী বহর নি‌য়ে সমা‌বে‌শে জাহাঙ্গীর

গাজীপুর প্রতিনিধি: ঢাকার ‘শান্তি সমাবেশে’ ৩ শতা‌ধিক গাড়ির বহর নিয়ে যোগ দি‌তে গি‌য়ে‌ছেন, আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

বুধবার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে ‘শান্তি সমাবেশ’ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

সমাবেশে যোগ দেওয়ার জন‌্য রওয়ানা হওয়ার আগে সাংবা‌দিক‌দের ব‌লেন, প্রধানমন্ত্রীর নি‌র্দে‌শে আয়ো‌জিত , “ঢাকার শান্তি সমাবেশে কেউ যা‌তে শৃঙ্খলা ভঙ্গ কর‌তে না পা‌রে জন‌্য গাজীপুর থেকে কয়েক হাজার লোক নিয়ে ঢাকায় যাচ্ছি, প্রধানমন্ত্রীর হাত‌কে আরও শ‌ক্তিশালী কর‌তে । 

ত‌বে, ঢাকা-ময়মন‌সিংহ মহাসড়‌কে ক‌য়েকশ বাস এক সা‌থে যাত্রা শুরু করায় সকাল থে‌কে টঙ্গী‌ থে‌কে চান্দনা চৌরাস্তা পর্যন্ত দীর্ঘ ১২ কি‌লো‌মিটার এলাকায় যানজ‌টের সৃ‌ষ্টি হয় । এতে ভোগা‌ন্তি‌তে প‌ড়েন এ মহাসড়‌কে চলাচলকারী যাত্রীরা ।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ