শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

সিলেটের মেয়র নির্বাচিত হলেন আ’লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র নির্বাচিত হয়েছেন। বেসরকারি ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬৯ হাজার ১২৯ ভোট বেশি পেয়ে তিনি মেয়র নির্বাচিত হয়েছেন।

এর আগে, সিলেট সিটির ইতিহাসে এত ব্যবধানে কেউ মেয়র নির্বাচিত হননি।

বুধবার (২১ জুন) ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন,রিটার্নিং কর্মকর্তা ও সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদির। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিসিক নির্বাচনে ৪২টি ওয়ার্ডের ১৯০টি ভোটকেন্দ্রে একযোগে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে চার লাখ ৮৭ হাজার ৭৫৩ ভোটারের মধ্যে দুই লাখ ২৭ হাজার ৮৫৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বাতিল হয়েছে এক হাজার ২১৬ ভোট। ভোট পড়েছে ৪৬ দশমিক ৭১ শতাংশ।

ফলাফল অনুযায়ী, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীকে পেয়েছেন এক লাখ ১৯ হাজার ৯৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত নজরুল ইসলাম বাবুল লাঙল প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৮৬২ ভোট।

এবার সিলেট সিটিতে মোট ভোটার সংখ্যা চার লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। তাদের মধ্যে পুরুষ দুই লাখ ৫৪ হাজার ৩৬০, নারী দুই লাখ ৩৩ হাজার ৩৮৭ জন এবং ছয়জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

সিলেট সিটিতে মেয়র পদে ৮ জন, ৪২টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৭৩ জন এবং ১২টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন:

তৃতীয়বারের মতো রাজশাহীর মেয়র লিটন

সর্বশেষ পাওয়া সংবাদ