শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

ঈদের আগে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের নির্দেশ সেতুমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : ঈদের আগে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া ঈদের ৭ দিন আগে থেকে ট্রাক, লরিসহ ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৫ জুন) রাজধানীর বনানীতে বিআরটিএ’র কার্যালয়ে ঈদযাত্রা নিয়ে প্রস্তুতিমূলক সভায় তিনি এ নির্দেশ দেন।

ওবায়দুল কাদের বলেন, গত রমজানে ভালো ঈদযাত্রা হয়েছে। সমন্বয় ভালো ছিল। কিন্তু কোরবানির ঈদ চ্যালেঞ্জিং। এজন্য নজরদারি বাড়াতে হবে। ঈদের আগে দুর্ঘটনা কমলেও, ফিরতি যাত্রায় বেশি হয়। কারণ নজরদারি কম। বিষয়টি খেয়াল রাখা দরকার।

সেতুমন্ত্রী বলেন, রোজায় বৃষ্টির বিড়ম্বনা ছিল না। তবে এবারের ঈদে পশুবাহী গাড়ি, ফিটনেসবিহীন গাড়িতে পশু বহন, কোরবানীর হাট, এসব চ্যালেঞ্জ রয়েছে। বৃষ্টি হলে গাড়ির গতি কমে যায়। সড়কে গর্ত হবে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে, না হলে বেড়ে যানজট হবে বলে সতর্ক করেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ দরকার। মহাসড়কের পাশে পশুর হাট বসানোর প্রবনতা কমেছে। ওবায়দুল কাদের বলেন, বিশেষ নজর দিতে হবে গাজীপুরে বিআরটি প্রকল্প, যেটি আমাদের গলার কাটা। এক পশলা বৃষ্টিতে সমস্যা হয়। এমনিতেই দুর্ভোগের কারণ। পোশাক শ্রমিকদের ছুটির ক্ষেত্রে গার্মেন্টসে সমন্বয় করতে হবে।

তিনি বলেন, সড়কের ছুটি বন্ধ করবো না। কিন্ত অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে। বগুড়া পর্যন্ত ঝুঁকি আছে। পাঁচদিন আগে বন্ধ করতে হবে সড়কের কাজ। ঈদের আগে পরে সাত দিন ২৪ ঘন্টা খোলা থাকবে সিএনজি স্টেশন।

সর্বশেষ পাওয়া সংবাদ