শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
রাজনীতি

কক্সবাজার পৌরসভার মেয়র হলেন নৌকার প্রার্থী মাহবুবুর রহমান

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী।

সোমবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা নির্বাচন কর্মকর্তা ও কক্সবাজার পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন এ ফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, মোট ৪৩ টি ভোট কেন্দ্রে মাহবুবুর রহমান চৌধুরী নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২৮ হাজার ৮১৮ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী নাগরিক কমিটির মনোনীত মেয়র প্রার্থী মাসেদুল হক রাশেদ নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৫৭৪ ভোট। উভয়ের প্রাপ্ত ভোটের ব্যবধান ৪ হাজার ২৪৪ ভোট।

এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৌরসভার ১২ ওয়ার্ডের ৪৩ কেন্দ্রে ভোটগ্রহণ চলে।

আরও পড়ুন:

বরিশাল সিটির মেয়র হলেন আবুল খায়ের আব্দুল্লাহ

সর্বশেষ পাওয়া সংবাদ