সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট নতুন বিধিমালা জারি - মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট বসানোর জটিলতা দূর ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতার সুযোগ নেই: মাহদী আমিন সূচকের পতনে লেনদেন শেষ বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন সিল ৫ গাড়ির মালিকদের নিয়ে বিওয়াইডি বাংলাদেশের গেট-টুগেদার ‘বাংলাদেশ বিজনেস অ্যানালাইসিস সামিট ২০২৬’: ব্যবসায়ী ও প্রযুক্তিবিদদের ভার্চুয়াল ও সরাসরি মিলনমেলা স্বল্প সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
রাজনীতি

গাজীপুরের সেই আজিজুরের প্রার্থিতা বাতিল

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের নৌকার প্রার্থী ছাড়া কাউকে ভোটকেন্দ্রে আসতে দেওয়া হবে না বক্তব্য দেওয়ার অভিযোগে ৪০ নম্বর ওয়ার্ডের লাটিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী মো. আজিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৪ মে) ভোটের আগের দিন ইসিতে শুনানির পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী (লাটিম প্রতীক) মো. আজিজুর রহমা গত সোমবার সন্ধ্যা ৭টায় ওই ওয়ার্ডের পুবাইল এলাকার কলের বাজার নামক স্থানে বেআইনি মিছিল করেছেন। ওই জনসভায় ‘নৌকা ছাড়া কাউকে ভোট কেন্দ্রে আসতে দেবেন না’ মর্মে তাস সৃষ্টি ও ভীতি প্রদর্শনমূলক বক্তব্য প্রদান করেন, যা বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে।

ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সংশ্লিষ্ট নির্বাচনের রিটার্নিং অফিসার তদন্ত করে গতকাল মঙ্গলবার তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। তদন্ত প্রতিবেদন অনুযায়ী বর্ণিত বেআইনি মিছিল, জনসভা, ত্রাস সৃষ্টি ও ভীতি প্রদর্শনমূলক বক্তব্য প্রদানের বিষয়টি তিনি (আজিজুর) স্বীকার করেছেন এবং তৎসংক্রান্ত প্রাসঙ্গিক স্বাক্ষ্য-প্রমাণাদি পাওয়া গেছে মর্মে তদন্তকারী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার তার প্রতিবেদনে উল্লেখ করেছেন।

এতে বলা হয়, এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তাকে আজ বুধবার বিকেল ৩টায় ব্যক্তিগতভাবে নির্বাচন কমিশনে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশনা দেয়। তিনি আজ নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে তার বক্তব্য প্রদান করেন এবং লিখিতভাবে অভিযোগ স্বীকারপূর্বক ক্ষমা প্রার্থনা করেন। ধারণকৃত ভিডিও শুনানিকালে তাকে প্রদর্শন করানো হয় এবং ওই বক্তব্য তারই, স্পষ্টরূপে নির্বাচন কমিশনের কাছে প্রতীয়মান হয়েছে।

ইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন মাধ্যম হতে প্রাপ্ত ভিডিও ক্লিপ, রিটার্নিং অফিসারের পাঠানো তদন্ত প্রতিবেদন, তার (আজিজুর) দোষ স্বীকারোক্তিমূলক লিখিত ক্ষমা প্রার্থনার আবেদনসহ প্রাসঙ্গিক বিষয়াদি পর্যালোচনাপূর্বক সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে তার ক্ষমা প্রার্থনার আবেদন কমিশনের কাছে গ্রহণযোগ্য বিবেচিত হয়নি। উপর্যুক্ত বিষয়াদি পর্যালোচনায় নির্বাচন কমিশনের কাছে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে, তিনি বেআইনি মিছিল, জনসভা, ত্রাস সৃষ্টি ও ভীতি প্রদর্শনমূলক বক্তব্য প্রদান করে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০-এর বিধি ৭৩ এবং সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর বিধি ৭ ও বিধি ৩০ লঙ্ঘন করেছেন, যা শান্তিপূর্ণ নির্বাচনের পরিপন্থী।

এতে বলা হয়, এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০-এর বিধি ১১-এর উপবিধি (২) এবং সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ৩২-এর উপবিধি (২) অনুসারে মো. আজিজুর রহমানের প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ