সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট নতুন বিধিমালা জারি - মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট বসানোর জটিলতা দূর ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতার সুযোগ নেই: মাহদী আমিন সূচকের পতনে লেনদেন শেষ বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন সিল ৫ গাড়ির মালিকদের নিয়ে বিওয়াইডি বাংলাদেশের গেট-টুগেদার ‘বাংলাদেশ বিজনেস অ্যানালাইসিস সামিট ২০২৬’: ব্যবসায়ী ও প্রযুক্তিবিদদের ভার্চুয়াল ও সরাসরি মিলনমেলা স্বল্প সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
রাজনীতি

২৫ বছর পর আজ ঝিনাইদহ সদর ও পৌরসভা যুবলীগের সম্মেলন

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: দীর্ঘ ২৫ বছর পর ঝিনাইদহ সদর ও পৌরসভায় আজ শনিবার আওয়ামী যুবলীগের ত্রীবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার সকাল ১০ থেকে ঝিনাইদহ শিল্প কলা একাডেমিতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই এমপি।

এছাড়া জেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি ননবী নেওয়াজ, কেন্দ্রীয় নেতা সুব্রত পাল ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি উপস্থিত থাকবেন। এদিকে এই সম্মেলন কে ঘিরে ঝিনাইদহে আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে প্রাণ-চাঞ্চলতা ফিরে এসেছে। শহরজুড়ে মিছিলি মিটিং আর চায়ের আড্ডায় কারা নেতৃত্বে আসছে এই নিয়ে চলছে আলোচনা। আওয়ামী লীগের একাধিক গ্রুপ সন্ধ্যা হলেই প্রার্থীদের পক্ষে মিছিল করে শহর সরগরম করে রাখছে। এ নিয়ে নেতা কর্মীদের মাঝে প্রতিযোগীতাও বিরাজ করছে। সদর এবং পৌর সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৭৯ জন যুবনেতা তাদের জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। সর্বশেষ ১৯৯৮ সালে ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী যুবলীগের সম্মেলন হয়।

সর্বশেষ সম্মেলনে উপজেলা কমিটিতে সভাপতি হিসেবে বাবুল আক্তার ও সাধারণ সম্পাদক পদে আলমগীর বাশার এবং পৌর কমিটিতে জকি সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তৌহিদ দায়িত্ব পালন করেন। এরপর আর কোন সম্মেলন হয়নি।

তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলা যুবলীগের সভাপতি পদে ১০জন ও সাধারণ সম্পাদক পদে ২৩ জন তাদের সিভি জমা দিয়েছেন। এছাড়া সদর পৌরসভায় সভাপতি পদে ১১ জন ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ৩৫ জন। তবে সবচে আশ্চর্য্য বিষয় হচ্ছে ১৯৯৮ সালে ঝিনাইদহ সদর ও পৌরসভা কমিটিতে যুবলীগে

▐ সর্বশেষ পাওয়া সংবাদ