মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
রাজনীতি

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব

বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি আমন্ত্রণ জানালে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য ১ হাজার টাকা করে কর আরোপের প্রস্তাব করেছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন।

তার দাবি, সামাজিক অনুষ্ঠানের এই অপচয় রোধ করা গেলে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রায় ১০ শতাংশ পর্যন্ত কমে আসতে পারে।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব দেন।

বিয়েতে বিত্তবৈভবের অশালীন প্রদর্শনী বাড়ছে উল্লেখ করে শাহাদাত হোসেন বলেন, “দেশে বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে অপচয় দিন দিন বাড়ছে। এসব অনুষ্ঠানে অপ্রয়োজনীয়ভাবে বিপুল অর্থ ব্যয় হচ্ছে, যার একটি বড় অংশই নষ্ট হচ্ছে।”

বর্তমান সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, “এখন গায়েহলুদের অনুষ্ঠানে নাচের জন্য এক মাস পর্যন্ত কোরিওগ্রাফির প্রশিক্ষণ নেওয়া হয়। বিয়ের অনুষ্ঠানে নাচ-গান, জাঁকজমকপূর্ণ আয়োজন এবং বিপুল সংখ্যক অতিথির জন্য প্রচুর খাবারের ব্যবস্থা করা হলেও, এর অর্ধেকের বেশি খাবার শেষ পর্যন্ত অপচয় হয়।”

অপ্রয়োজনীয় ব্যয় ও খাদ্যের অপচয় রোধে পুরোনো ‘অতিথি নিয়ন্ত্রণ আইন’ পুনরুজ্জীবিত করার তাগিদ দিয়ে তিনি বলেন, “আগে ১০০ জনের বেশি অতিথি হলে কর দেওয়ার নিয়ম ছিল। আমরা প্রস্তাব করছি, বর্তমানেও ১০০ জনের বেশি প্রতিটি অতিরিক্ত অতিথির জন্য সরকার ১ হাজার টাকা করে কর নির্ধারণ করুক।”

এই সংসদ সদস্য আশা প্রকাশ করেন, বিয়ে ও সামাজিক অনুষ্ঠানের অপচয় কমানো গেলে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর চাপ কমবে, যা সাধারণ মানুষের জন্য স্বস্তি বয়ে আনবে।

 

 

সর্বশেষ পাওয়া সংবাদ