বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
জাতীয়

জ্বালানির নতুন উৎস উদ্ভাবন ও গবেষণা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির

কর্পোরেট সংবাদ ডেস্ক: জ্বালানির নতুন নতুন উৎস উদ্ভাবন ও গবেষণা কার্যক্রমকে জোরদার করতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বিইআরসি’র বার্ষিক প্রতিবেদন ২০২৩-২৪ পেশকালে রাষ্ট্রপ্রধান এই নির্দেশনা দেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, ‘জ্বালানির নতুন নতুন উৎস উদ্ভাবনে আমাদেরকে জোর দিতে হবে।’

জ্বালানি খাতের নতুন নতুন উৎস খোঁজার প্রতি গুরুত্বারোপ করে তিনি এই ব্যাপারে বিইআরসি’কে গবেষণা কার্যক্রম জোরদার করতে নির্দেশনা দেন।

রাষ্ট্রপতি বলেন, জ্বালানি খাত একটি দেশের আর্থ-সামাজিকসহ সার্বিক উন্নয়নে বিদ্যুৎ ও জ্বালানি অন্যতম একটি গুরুত্বপূর্ণ খাত।

তিনি বলেন, দেশের উন্নয়নের কলেবর বৃদ্ধির সাথে সাথে বিদ্যুতের চাহিদাও ক্রমান্বয়ে বাড়ছে।

রাষ্ট্রপতি আশা করেন, জ্বালানি খাতে স্থিতিশীলতা ও মূল্য নির্ধারণে বিইআরসি সরকারকে সঠিক ও যুগোপযোগী সুপারিশ ও পরামর্শ দিবে।

কমিশনের চেয়ারম্যান মো. নুরুল আমিনের নেতৃত্বে প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন- ড. মোহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান এবং বিইআরসি সচিব মো. খলিলুর রহমান খান।

কমিশনের চেয়ারম্যান এই সময় বিইআরসি এর কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করেন।

প্রতিনিধি দল তাদের কার্যক্রমে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও নির্দেশনা কামনা করেন।

রাষ্ট্রপ্রধান কমিশনের সার্বিক কার্যক্রমের সন্তোষ প্রকাশ করেন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহউদ্দিন ইসলাম উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ