বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
জাতীয়

মেট্রোরেলে বসতে পারে ভ্যাট, বাড়বে ভাড়া

নিজস্ব প্রতিবেদক: মেট্রোরেলের টিকিটের ওপর বর্তমানে ভ্যাট মওকুফের সময়সীমা শেষ হবে আগামী ৩০ জুন। এনবিআর এই মওকুফ সুবিধা আর অব্যাহত রাখতে চায় না বলে জানা গেছে। এনবিআর এই সুবিধা অব্যাহত না রাখলে রাজধানীবাসীকে যানজট থেকে কিছুটা মুক্তি দেওয়া জনপ্রিয় এ গণপরিবহণটির ভাড়া আরও বাড়বে।

বর্তমানে মেট্রোরেলের এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে সর্বনিম্ন ভাড়া ২০ টাকা এবং উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ভ্রমণে ১০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, মেট্রোর ভাড়ার ওপর ভ্যাট বসানো নিয়ে এখন আলোচনা চলছে। ঈদের পর ফের দুপক্ষ আলোচনায় বসবে।

ভ্যাট আইন অনুযায়ী, যেকোনো শীতাতপ নিয়ন্ত্রিত রেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিধান রয়েছে। মেট্রোরেল যেহেতু পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত গণপরিবহণ, তাই মেট্রোর ভাড়াতেও ভ্যাট আরোপ হওয়ার কথা।

এনবিআরের জনংযোগ সূত্র জানায়, আগামী জুলাই থেকে মেট্রোরেলের টিকিটের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আরোপ করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী সব ধরনের করছাড় হ্রাস করার যে নির্দেশনা রয়েছে, সে লক্ষ্যে এবার মেট্রোরেলে ভ্যাট অব্যাহতি সুবিধা প্রত্যাহার করতে চায় এনবিআর।

সর্বশেষ পাওয়া সংবাদ