মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
জাতীয়

ভুটানের চিকিৎসকদের বার্ন বিষয়ক ট্রেনিং দেবে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

আজ মঙ্গলবার (২৬ মার্চ) সকালে তিনি বার্ন ইনস্টিটিউট পরিদর্শনে আসেন। তাকে এ সময় অভ্যর্থনা জানানোর পাশাপাশি হাসপাতাল ঘুরিয়ে দেখান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদও উপস্থিত ছিলেন।

বার্ন ইনস্টিটিউটে কার্মা দেওয়া নামে ভুটানের এক নারী চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসার অগ্রগতি দেখেও স্বস্তি প্রকাশ করেন ভুটানের রাজা।

পরে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভুটানের রাজা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ঘুরে দেখে সন্তোষের কথা জানিয়েছেন। তিনি বলেছেন আবার বাংলাদেশে এলে হাসপাতালে আসবেন।

এদিকে ভুটানের চিকিৎসকদের বার্ন বিষয়ক ট্রেনিং দিবে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়া দেশটিতে একটি বার্ন ইনস্টিটিউট তৈরিতেও সহায়তা করা হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

সর্বশেষ পাওয়া সংবাদ