মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি যুক্তরাষ্ট্রকে চূর্ণ করে শেষ আটে বেলজিয়াম, নায়ক দে কেতেলারে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড
advertisement
জাতীয়

সোমালি উপকূলে জিম্মি জাহাজ আবদুল্লাহর কাছে ইইউ যুদ্ধজাহাজ

কর্পোরেট সংবাদ ডেস্ক: ২৩ জন ক্রুসহ বাংলাদেশি পতাকাবাহী মালামাল পরিবহণ জাহাজ এমভি আবদুল্লাহকে সোমালি জলদস্যুরা অপহরণ করে এ সপ্তাহে। জাহাজটিকে এখন তারা সোমালিয়ার তীরের কাছাকাছি নিয়ে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নৌনিরাপত্তা বিভাগ গতকাল বুধবার (২০ মার্চ) এ তথ্য জানিয়েছে। খবর এপির।

গত মঙ্গলবার ব্রিটিশ সামরিক বাহিনী জানায়, সোমালিয়ার উপকূলীয় রাজধানী মোগাদিসু থেকে এক হাজার ১০০ কিলোমিটার দূরে এমভি আবদুল্লাহকে ছিনতাই করা হয়। ওই অঞ্চলে অপারেশন আটালান্টার আওতায় থাকা ইইউয়ের একটি যুদ্ধজাহাজ জিম্মি বাংলাদেশি কার্গো জাহাজটিকে নজরে রেখেছে। ইইউ ফোর্সের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং ২৩ জন ক্রুকে জিম্মি হিসেবে ব্যবহার করছে। তবে ক্রুরা নিরাপদে আছে। জাহাজটি এখন সোমালিয়ার উপকূলের দিকে যাচ্ছে।

ব্রিটিশ নৌ-নিরাপত্তা কোম্পানি আমব্রের দেওয়া তথ্য অনুযায়ী, জাহাজটি মোজাম্বিকের রাজধানী মাপুতু থেকে রওনা করে সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দরে যাবার পথে সোমালিয়ার জলসীমায় ২০ জন জলদস্যুর একটি দল জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

জাহাজটি বাংলাদেশের এসআর শিপিং লাইন্সের মালিকানাধীন, যা চট্টগ্রাম ভিত্তিক কবির স্টিল রিরোলিং মিলের একটি সহযোগী সংস্থা।

সর্বশেষ পাওয়া সংবাদ