মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি যুক্তরাষ্ট্রকে চূর্ণ করে শেষ আটে বেলজিয়াম, নায়ক দে কেতেলারে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা প্রাথমিক বিদ্যালয়ে ৩টি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল
advertisement
জাতীয়

সুখী দেশের তালিকায় ১১ ধাপ পিছিয়ে ১২৯তম বাংলাদেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: বিশ্বে সুখী দেশের তালিকায় বাংলাদেশের সাধারণ অবস্থান গত বছরের তুলনায় চলতি বছর ১১ ধাপ পিছিয়ে ১২৯তম অবস্থানে নেমে এসেছে। এবার বাংলাদেশের স্কোর ৩ পয়েন্ট ৮৮৬। বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় টানা সপ্তমবারের মতো শীষে রয়েছে ফিনল্যান্ড।

আজ বুধবার (২০ মার্চ) জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় প্রকাশিত বৈশ্বিক সুখ বিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর এএফপির।

প্রতিবেদন অনুসারে বিশ্বের সবচাইতে উৎফুল্ল ১০টি দেশের অধিকাংশই নরডিক অঞ্চলের দেশ। তালিকায় ফিনল্যান্ডের পরের অবস্থানগুলো হলো যথাক্রমে ডেনমার্ক, আইসল্যান্ড ও সুইডেনের।

১৪৩টি দেশের এই তালিকায় সবার নিচে অবস্থান করছে ২০২০ সালের পর থেকে তালেবানের নিয়ন্ত্রণে থাকা মানবিক দুর্যোগের মুখে পড়া আফগানিস্তান।

প্রায় এক যুগ আগে প্রথম এই ধরনের প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর এই তালিকায় যুক্তরাষ্ট্র ও জার্মানি কখনোই প্রথম ২০টির ঘরে তাদের নাম তুলতে পারেনি। আর এবছর তাদের অবস্থান যথাক্রমে ২৩ ও ২৪তম স্থানে। অন্যদিকে কোস্টারিকা ও কুয়েত চলে এসেছে প্রথম ২০টি দেশের তালিকায়। এই বছরের তালিকায় তাদের অবস্থান যথাক্রমে ১২ ও ১৩তম স্থানে।

তবে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় কখনোই বড় দেশগুলোর নাম আসে না। প্রথম ১০টি দেশের মধ্যে কেবল নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়ার জনসংখ্যাই দেড় কোটির ওপরে। পুরো তালিকার প্রথম ২০টি দেশের মধ্যে কেবল কানাডা ও যুক্তরাজ্যের তিন কোটির বেশি জনসংখ্যা রয়েছে।

sukhii-desh-inaar

২০০৬ সাল থেকে ২০১০ সাল নাগাদ এই তালিকায় সবচেয়ে অবনতি হয় আফগানিস্তান, লেবানন ও জর্ডানের। অন্যদিকে সবচেয়ে উন্নতি হয় পূর্ব ইউরোপীয় দেশ সার্বিয়া, বুলগেরিয়া ও লাটভিয়ার।

সুখী দেশের এই তালিকায় বাংলাদেশের অবস্থান তলানির দিকে ১২৯তম স্থানে।

‍সুখের এই তালিকা প্রণয়ন করা হয় কোনো নির্দিষ্ট দেশের জনসাধারণের জীবন সম্পর্কে সন্তুষ্টি, জিডিপি অনুসারে মাথা পিছু আয়, সামাজিক সহায়তা, স্বাস্থ্যকর জীবনযাপন, স্বাধীনতা, উদারতা ও দুর্নীতির মূল্যায়নের ওপর।

সর্বশেষ পাওয়া সংবাদ