মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি যুক্তরাষ্ট্রকে চূর্ণ করে শেষ আটে বেলজিয়াম, নায়ক দে কেতেলারে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা প্রাথমিক বিদ্যালয়ে ৩টি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল
advertisement
জাতীয়

আজ ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

কর্পোরেট সংবাদ ডেস্ক : গ্যাসের পাইপ লাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য আজ রাজধানীর অন্তত ১০টি এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে না বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

মঙ্গলবার (১৯ মার্চ) তিতাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার রাজধানী ঢাকার প্রায় ১০টি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট এলাইনমেন্টের মধ্যে ইউটিলিটি প্রতিস্থাপন-অপসারণ প্রকল্পের আওতায় মগবাজার এলাকায় গ্যাস পাইপ লাইনের জরুরি স্থানান্তর কাজ করা হবে। এ জন্য বুধবার সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত মগবাজার, নয়াটোলা, মধুবাগ, তেজগাঁও, হাতিরঝিল, মীরেরবাগ, গাবতলা, গ্রিনওয়ে, পেয়ারাবাগ, ইস্কাটন (দিলু রোড সংশ্লিষ্ট এলাকা) এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সর্বশেষ পাওয়া সংবাদ