মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি যুক্তরাষ্ট্রকে চূর্ণ করে শেষ আটে বেলজিয়াম, নায়ক দে কেতেলারে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা প্রাথমিক বিদ্যালয়ে ৩টি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল এক মহাতারকার ইউরো অধ্যায়ের বিষণ্ন সমাপ্তি: অশ্রুসিক্ত বিদায় সিআরসেভেনের বিদায় রোনালদো - পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক - শান্তিরক্ষা মিশনে আরও বেশি বাংলাদেশি মোতায়েনের আহ্বান আরএকে সিরামিকসের ক্রেডিট রেটিং সম্পন্ন
advertisement
জাতীয়

ঢাকায় সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপি’র শুভেচ্ছাদূত হিসেবে চার দিনের সফরে বাংলাদেশ এসেছেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। আজ সোমবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সুইডিশ রাজকন্যাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।

ভিক্টোরিয়ার সফর সঙ্গী হিসেবে ঢাকায় এসেছেন সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী ইয়োহান ফরশেল।

সফরে জলবায়ু পরিবর্তন, লৈঙ্গিক সমতা, পরিবেশবান্ধব ডিজিটাল রূপান্তর এবং ব্যবসায়িক খাতের ভূমিকা, টেকসই উন্নয়ন বাস্তবায়নের অগ্রগতি ও চ্যালেঞ্জ পর্যবেক্ষণ করবেন রাজকন্যা।

কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প এবং খুলনার উপকূলীয় কয়রা উপজেলায় জলবাযু পরিবর্তনের প্রভাব পরিদর্শন করবেন প্রিন্সেস ভিক্টোরিয়া।

সুইডেনের রাজকুমারী ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়ার এটি দ্বিতীয় বাংলাদেশ সফর। এর আগে ২০০৫ সালে একবার বাংলাদেশে এসেছিলেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ