মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি যুক্তরাষ্ট্রকে চূর্ণ করে শেষ আটে বেলজিয়াম, নায়ক দে কেতেলারে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা প্রাথমিক বিদ্যালয়ে ৩টি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল এক মহাতারকার ইউরো অধ্যায়ের বিষণ্ন সমাপ্তি: অশ্রুসিক্ত বিদায় সিআরসেভেনের বিদায় রোনালদো - পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক - শান্তিরক্ষা মিশনে আরও বেশি বাংলাদেশি মোতায়েনের আহ্বান আরএকে সিরামিকসের ক্রেডিট রেটিং সম্পন্ন
advertisement
জাতীয়

এনএসআইয়ের পরিচালক হলেন সালেহ মোহাম্মদ তানভীর

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) পরিচালক (ডিআইজি) হিসেবে নিয়োগ পেয়েছেন উপপুলিশ মহাপরিদর্শক (বিশেষ শাখা) সালেহ মোহাম্মদ তানভীর।

আজ সোমবার (১৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ পদে নিয়োগ দেওয়ার জন্য তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে একই প্রজ্ঞাপনে এনএসআইয়ের বর্তমান পরিচালক (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) সেলিম মো. জাহাংগীরকে বর্তমান পদ থেকে প্রত্যাহার করে নিজ কর্ম অধিক্ষেত্রে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি জননিরাপত্তা বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ