মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
advertisement
জাতীয়

উত্তরায় ১৪ দিন যানজটের শঙ্কা, সময় নিয়ে বের হওয়ার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক : বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজের জন্য আগামী ১৪ দিন রাজধানীর উত্তরা এলাকায় তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। তাই ওই পথে চলাচলকারীদের হাতে যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছেন প্রকল্প পরিচালক এএসএম ইলিয়াস শাহ্।

সোমবার (৪ মার্চ) এক বিশেষ ট্রাফিক নির্দেশনায় এ অনুরোধ জানান তিনি।

নির্দেশনায় বলা হয়, বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের আওতাভুক্ত উত্তরা এলাকায় (বিমানবন্দর থেকে আজমপুর) সড়কের পূর্ব ও পশ্চিম পার্শ্বে ৫ মার্চ সকাল ৬টা থেকে ১৮ মার্চ সকাল ৬টা পর্যন্ত এই ১৪ দিন সড়কের উন্নয়ন কাজ চলবে।

কাজ চলমান অবস্থায় যানবাহন চলাচলে এই এলাকায় যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলের জন্য সবাইকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার জন্য সবিনয় অনুরোধ করা হচ্ছে।

এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন বিআরটি প্রকল্প পরিচালক।

সর্বশেষ পাওয়া সংবাদ