সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে কমেছে টাকার পরিমানে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯২ টি কোম্পানির ৪৪ কোটি ৮৩ লক্ষ ১৯ হাজার ৭৯৩ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১৪১৬ কোটি ৫৭ লক্ষ ৩৭ হাজার ৬০৩ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ১২.১০ পয়েন্ট বেড়ে ৫৭৯৯.৫১ ডিএস-৩০ মূল্য সূচক ১.২০ পয়েন্ট বেড়ে ২১৯২.৫৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৪.৮৯ পয়েন্ট বেড়ে ১১৮৩.০১ পয়ন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৬ টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- মালেক স্পিনিং, বেক্সিমকো লি:, সামিট অ্যালায়েন্স পোর্ট, ড্রাগন সোয়েটার, আইটিসি, সী পার্ল, এশিয়াটিক ল্যাব, বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক ও জেনেক্স ইনফোসিস।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ড্রাগন সোয়েটার, সী পার্ল, ফনিক্স ফাইন্যান্স ১ম মি. ফা, এশিয়াটিক ল্যাব, কন্টিনেন্টাল ইন্সু:, সামিট পাওয়ার, জিপিএইচ ইস্পাত, এক্সিম ব্যাংক ১ম মি. ফা., সিএপিএম আইবিবিএল মি. ফা. ও ক্যাপিটেক গ্রামীন ব্যাংক মি. ফা.।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বিআইএফসি, প্রিমিয়ার লিজিং, জিএসপি ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, ফার্স্ট ফাইন্যান্স, রহিমা ফুড, প্রাইম ফাইন্যান্স, ন্যাশনাল ফীডস ও বেক্সিমকো লি:,।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭০১৮৩২৬২৯১৫৪৩.০০।