সোমবার, ০৬ জুলাই ২০২৬
সোমবার, ০৬ জুলাই ২০২৬
শিরোনাম
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর সমন্বিত কাজের নির্দেশ সূচকের উত্থানে লেনদেন শেষ এনআইডি সংশোধনে ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ইসিতে, ৬ ক্যাটাগরির আবেদন স্থগিত ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে আলিম পরীক্ষার্থীর মৃত্যু জুন মাসে ‘ভুতুড়ে বিলের’ পেছনে করণিক ভুল ও বাড়তি ব্যবহার: বিদ্যুৎ সচিব বাংলাদেশের উন্নয়নযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি জাইকা প্রেসিডেন্টের জাতীয় বাজেট ২৬-২৭ - ব্যবসা ও বিনিয়োগের ওপর প্রভাব শীর্ষক বিজিসিসিআই-এর সেমিনার অনুষ্ঠিত আইপিডিসি ফাইন্যান্সের ক্রেডিট রেটিং সম্পন্ন নড়াইলে ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার
advertisement
জাতীয়

বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন পুলিশ সুপারসহ দুই ওসি

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পুলিশ ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এবছরে ১১৫ জনকে বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম ও রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম রাষ্ট্রীয় সর্বোচ্চ পদক দেওয়া হচ্ছে।

বাংলাদেশ পুলিশের বিপিএম (বাংলাদেশ পুলিশ পদক) ও পিপিএম (রাষ্ট্রপতি পদক) পদকপ্রাপ্ত মনোনিত হলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপারসহ দুই থানার ওসি।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়াটার থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বিপিএম পদক পাচ্ছেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান (পিপিএম বার)।

তাছাড়াও পিপিএম পদকে ভূষিত হলেন মৌলভীবাজার সদর মডেল থানার ওসি কে এম নজরুল ও কুলাউড়া থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ।

জানা যায়, চলতি মাসের আগামী ২৮ তারিখ রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের বার্ষিক প্যারেড অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক পরিয়ে দিবেন।

দেশপ্রেম ও সৎ সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশের বিপিএম (বাংলাদেশ পুলিশ পদক) ও পিপিএম (রাষ্ট্রপতি পদক) পদক দেয়া হয়ে থাকে।

সর্বশেষ পাওয়া সংবাদ