শনিবার, ০৪ জুলাই ২০২৬
শনিবার, ০৪ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
জাতীয়

জাতীয় নির্বাচনের ভোট দিলেন রাষ্ট্রপতি


নিজস্ব প্রতিবেদক: আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ফার্স্ট লেডি ড. রেবেকা সুলতানা। আজ বুধবার (৩ জানুয়ারি)বঙ্গভবন থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেন তারা।

ভোটারদের ভোগান্তি এড়াতে কেন্দ্রে না গিয়ে পোস্টাল ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতির ভোট দেবেন বলে এর আগে তার প্রেস উইং থেকে জানানো হয়।

কেন্দ্রে পারবেন না এমন চার ধরনের ভোটাররা ডাকযোগে (পোস্টাল ব্যালটে) ভোট দিতে পারেন পারবেন। তবে সেজন্য আগে থেকেই নির্বাচন কমিশনে আবেদন করতে হয়।

পোস্টাল ব্যালটে ভোট দিতে হলে নির্বাচনের তফসিল ঘোষণার পর ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে এ আবেদন করতে হবে।

নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে পোস্টাল ব্যালট চালু করা হয়েছে। ইসি থেকেও এবারের সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোটদানে উৎসাহিত করতে প্রচারণার উদ্যোগ নেওয়া হয়।

গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ডাকযোগে ভোট দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি।

বিজ্ঞপ্তিতে আগ্রহী ভোটারদের বলা হয়, যে নির্বাচনী এলাকার ভোটার, সেই এলাকার রিটার্নিং অফিসারের নিকট পোস্টাল ব্যালটে ভোট প্রদানের উদ্দেশ্যে একটি ব্যালট পেপারের জন্য আবেদন করবেন এবং অনুরূপ প্রত্যেক আবেদনে ভোটারের নাম, ঠিকানা এবং ভোটার তালিকায় তার ক্রমিক নম্বর সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে।

ভোটারদের আবেদন পাওয়া মাত্র ওই ভোটারের কাছে ডাকযোগে একটি ব্যালট পেপার ও একটি খাম পাঠান রিটার্নিং কর্মকর্তা। এরপর আবেদনকারী ভোট দিয়ে ব্যালট পেপার পাঠালে তা ভোটের ফলের সঙ্গে যোগ করেন রিটার্নিং কর্মকর্তা।

এর আগে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনদুর্ভোগ এড়াতে ভোট দেননি তৎকালীন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাষ্ট্রপতির কার্যালয় থেকে তখন জানানো হয়, রাষ্ট্রপতি কিশোরগঞ্জের মিঠামইনের ভোটার। তিনি ভোট দিতে গেলে তার নিরাপত্তা নিশ্চিত করতে যে আয়োজন করা হয়, তা ওই এলাকার বা কেন্দ্রের ভোটারদের ভোগান্তির কারণ হতে পারে। এ কারণেই তিনি ভোট দিতে যাবেন না।

সর্বশেষ পাওয়া সংবাদ