শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
জাতীয়

যেকোনো মূল্যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে হবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, যেকোনো মূল্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে হবে। এ লক্ষ্যে কমিশন কাজ করছে।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিলেট অঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।

এসময় নির্বাচন নিয়ে অপপ্রচারে কেউ বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়ে সিইসি বলেন, আসন্ন নির্বাচনকে কেউ প্রতিহত করতে পারবে না। যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় নির্বাচন নিয়ে কোন চ্যালেঞ্জ দেখছেন না উল্লেখ করে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘এবারের নির্বাচনটা অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞ। চাহিদা অনুযায়ী আমরা সরকারের কাছ থেকে জনবলের যে সহায়তা পেয়েছি সেটা দিয়ে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করা সম্ভব।’

তিনি বলেন, নির্বাচনি মাঠে সকল প্রার্থী যাতে সমান সুযোগ পায় সে জন্য নির্বাচন কমিশন আন্তরিকভাবে কাজ করছে। সরকারের সহযোগিতা আর মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিকতায় নির্বাচনি কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে এগিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে সকাল ১০ টায় সিলেট সার্কিট হাউজে জেলার ৬ আসনের প্রার্থীদের সাথে তিনি মতবিনিময় করেন।

সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম। সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল আহমেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

সেন্টমার্টিন দ্বীপে ৩ দিন পর্যটক চলাচল নিষিদ্ধ

তারেককে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে: প্রধানমন্ত্রী

দেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

সর্বশেষ পাওয়া সংবাদ