শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
জাতীয়

সেন্টমার্টিন দ্বীপে ৩ দিন পর্যটক চলাচল নিষিদ্ধ

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেন্টমার্টিনে তিনদিন পর্যটক চলাচল নিষিদ্ধ করেছে কক্সবাজার জেলা প্রশাসন।

আগামী ৬,৭ এবং ৮ জানুয়ারী একইসাথে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সকল জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসাথে বন্ধ থাকবে দ্বীপের সকল হোটেল-মোটেল গেস্ট হাউজ।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন বলেন, আগামী ৬, ৭ এবং ৮ জানুয়ারী টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সকল জাহাজ চলাচল বন্ধ থাকবে। সেইসাথে সেন্টমার্টিন দ্বীপের সকল হোটেল-মোটেল গেস্ট হাউজও বন্ধ থাকবে।

জেলা প্রশাসনের এই কর্মকর্তা বলেন, ৬ জানুয়ারী রাত ১২ টা থেকে ৭ জানুয়ারী রাত ১২ টা পর্যন্ত কক্সবাজারের সকল হোটেল-মোটেল গেস্ট হাউজে কোনো বহিরাগত থাকতে পারবেনা।

টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ৮ টা পর্যটকবাহী জাহাজ চলাচল করছে।

সর্বশেষ পাওয়া সংবাদ