শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
জাতীয়

সিরাজগঞ্জে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে র‌্যাবের বিশেষ রোবাস্ট পেট্রোল

সিরাজগঞ্জ প্রতিনিধি: দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অতিরিক্ত ডিআইজি, অধিনায়ক র‌্যাব-১২ এর দিকনির্দেশনায় ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত এবং ভোটের পরবর্তী সময়েও ভোটের মাঠে দায়িত্ব পালন করবে র‌্যাব-১২।

image-66

আগামী ৭ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণের পাশাপাশি ভোটগ্রহনের দুই দিন আগে ভোট গ্রহনের দুই দিন পর পর্যন্ত নির্বাচনী এলাকার সার্বিক শান্তিশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা ও যেকোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে র‌্যাব-১২, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ রোবাস্ট পেট্রোলের মাধ্যমে পিকআপ ও মোটরসাইকেল টহল ডিউটিতে মোতায়েন রয়েছে। পরিস্থিতি বিবেচনায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ধারাবাহিকভাবে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে তৎপর রয়েছে র‌্যাব-১২ এর গোয়েন্দা টিম। জানমালের নিরাপত্তা নিশ্চিত ও যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও যেকোন সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করণে র‌্যাব-১২ এর অধিনায়ক বিভিন্ন এলাকায় টহল টিমের কার্যক্রমের নিয়মিত তদারকি এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করছেন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে র‌্যাব-১২, সিরাজগঞ্জ এলাকায় রোবাস্ট পেট্রোলের মাধ্যমে জানমালের নিরাপত্তা নিশ্চিত ও যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরণের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধ মুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

সর্বশেষ পাওয়া সংবাদ