শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
জাতীয়

বেবিচক চেয়ারম্যানের মেয়াদ বাড়ল

কর্পোরেট সংবাদ ডেস্ক : বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের চাকরির মেয়াদ দ্বিতীয় দফায় আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। ফলে আগামী ৩০ জুন পর্যন্ত তিনি এ পদে বহাল থাকবেন। গতকাল বুধবার (২৭ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মঞ্জুরুল করিমের স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ বিমানবাহিনীর অ্যাক্ট রুলস ১৯৫৭–এর রুল ২৪ (৭) অনুযায়ী, বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমানের চাকরির মেয়াদ জনস্বার্থে ২০২৩ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত অর্থাৎ ছয় মাস বৃদ্ধি করা হলো।

২০১৯ সালের ১৯ জুন মফিদুর রহমানকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে তার চাকরির মেয়াদ প্রথম দফায় বাড়ানো হয়। সূত্র দেশটিভি।

মফিদুর রহমান ১৯৮৫ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে ফাইটার পাইলট হিসেবে কমিশন লাভ করেন। তিনি বাংলাদেশ বিমানবাহিনী ঢাকায় বঙ্গবন্ধু ঘাঁটি এবং চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

মফিদুর রহমান ন্যাশনাল ডিফেন্স কলেজের সশস্ত্র বাহিনীর ওয়ার কোর্স উইংয়ে ডাইরেক্টিং স্টাফ হিসেবেও নিয়োজিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ