শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
জাতীয়

রেলের টিকিট কালোবাজারি তদন্তে র‍্যাব: যাত্রীদের স্বস্তি প্রকাশ

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার–ঢাকা রেলের টিকিট কালোবাজারি নিয়ে আদালতের নির্দেশে তদন্তে নেমেছে র‍্যাব-১৫।

সোমবার দুপুরে সরজমিন তদন্তের জন্য কক্সবাজার রেলস্টেশনে আসেন র‍্যাবের সদস্যরা। তারা এ সময় রেলের কর্মকর্তাদের পাশাপাশি যাত্রীদের সাথেও কথা বলেন।

র‍্যাব-১৫ এর আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী বলেন, বিজ্ঞ আদালতের নির্দেশে র‍্যাব তদন্ত শুরু করেছে। কালোবাজারি হচ্ছে কিনা, কেন হচ্ছে তা খতিয়ে দেখছেন তারা।

স্টেশন মাস্টার গোলাম রব্বানী জানান, অনলাইনে কালোবাজারি হওয়ার কোনো অপশন নাই।

এদিকে কালোবাজারি নিয়ে টিটিএনে সংবাদ প্রকাশের পর থেকে টিকেট পাওয়ার পাশাপাশি স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।

উল্লেখ্য গেলো ১৫ ডিসেম্বর শুক্রবার ”কক্সবাজারে রেলের টিকিট কালোবাজারির সন্ধান” শিরোনামে প্রচারিত ওই প্রতিবেদন পর্যালোচনা করে স্বপ্রণোদিত মামলা দায়ের হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যার আদালতে।

এরপ্রেক্ষিতে ১৫ দিনের মধ্যে র‍্যাবকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ