শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
জাতীয়

নির্বাচনী প্রচারণায় মাইকের শব্দের মাত্রা নির্ধারণ

কর্পোরেট সংবাদ ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ভোটের প্রচারণায় মাইকের শব্দের মাত্রা নির্ধারণ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির এক নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সময়ে মাইকে প্রচারণার সময় ৬০ ডেসিবেলের নিচে রাখার কথা বলা হয়েছে।

ইসির পরিচালনা শাখা থেকে উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনাটি রিটার্নিং কর্মকর্তাদের বাস্তবায়নের জন্য বলেছে সাংবিধানিক সংস্থাটি।

ইসির নির্দেশনায় বলা হয়, নির্বাচনী প্রচার কাজে ব্যবহৃত মাইকে শব্দের মানমাত্রা ৬০ ডেসিবেলের নিচে রাখার ব্যবস্থা করতে হবে।

এর আগে এক নির্দেশনায় ইসি বলেছিল, দুপুর ২টা থেকে রাত ৮টার মধ্যে মাইকের ব্যবহার সীমাবদ্ধ রাখতে হবে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর এখন চলছে প্রচারণা, যা শেষ হবে আগামী ৫ জানুয়ারি। এক দিন বিরতি দিয়ে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে চলবে ভোটগ্রহণ।

সর্বশেষ পাওয়া সংবাদ