শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে ২৩৫ মিলিয়ন ডলার দেবে অস্ট্রেলিয়া

কর্পোরেট সংবাদ ডেস্ক : মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া ১০ লাখেরও বেশি রোহিঙ্গাকে তাদের মাতৃভূমিতে মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য অস্ট্রেলিয়া বাংলাদেশকে প্রায় ২৩৫ মিলিয়ন ডলার দেবে।

রোববার (২৪ ডিসেম্বর) ঢাকায় অস্ট্রেলিয়ার বিদায়ী হাইকমিশনার জেরেমি বুয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বিদায়ী সাক্ষাতকালে এ প্রতিশ্রুতি দেন।

বৈঠকের পর তার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, বৈঠকে তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে ২০০৮ সাল থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলেও দেশটি দীর্ঘদিন সামরিক শাসনের অধীনে ছিল। তিনি বলেন, কোভিড-১৯ মহামারী বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল এবং এটি দক্ষতার সাথে মোকাবিলা করেছে।

শেখ হাসিনা আরও বলেন, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ নিজস্ব উদ্যোগ নিয়েছে।
তিনি উল্লেখ করেন, সরকার দেশে সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদার করেছে। অস্ট্রেলীয় হাইকমিশনার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীর জন্য শুভ কামনা জানান।

তিনি কোভিড-১৯ মহামারী সংকট মোকাবিলায় বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে জনগণের সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করে, জেরেমি বুয়ার আরও সহযোগিতার জন্য জ্বালানি এবং জলবায়ু পরিবর্তন খাতে জোর দেন। অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটি ভালো করছে উল্লেখ করে তিনি বলেন, দুই দেশই প্রতিরক্ষা খাতে সহযোগিতা প্রতিষ্ঠা করতে পারে।

রোহিঙ্গা প্রসংগে রাষ্ট্রদূত ১০ লাখেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশের প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং বলেন যে তার দেশ তাদের জন্য প্রায় ২৩৫ মিলিয়ন ডলার দেবে।

বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া, দূত বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইলে অস্ট্রেলিয়া অবকাঠামোগত উন্নয়ন ও প্রশিক্ষণ সুবিধায় বাংলাদেশকে সহযোগিতা করবে।

অ্যাম্বাসেডর এ্যাট লার্জ মো. জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া এ সময় উপস্থিত ছিলেন। সূত্র-বাসস।

আরও পড়ুন:

নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিতে পারবেন না শিক্ষক-কর্মচারীরা

নির্বাচনী আচরণবিধি ভাঙবেন তার বিরুদ্ধেই অ্যাকশন: ইসি রাশেদা

বিএনপি রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী দল: প্রধানমন্ত্রী

সর্বশেষ পাওয়া সংবাদ