শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
জাতীয়

জুরাইনে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর জুরাইন সালাউদ্দিন পাম্পের পাশে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়েছে। আজ রোববার বেলা ২টা ৪০ মিনিটে আগুনের খবর পেয়ে ২টা ৪৩ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়।

ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানান।

তিনি জানান, পোস্তগোলা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট কাজ করে ২টা ৫৩ মিনিটে আগুন নেভায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি পার্কিং অবস্থায় ছিল। হঠাৎ করে বেলা আড়াইটার দিকে কে বা কারা বাসটিতে আগুন লাগিয়ে দেয়। গাড়ির ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। তখন জনগণ এসে গাড়ির আগুন নেভাতে চেষ্টা করে। এবং কিছুটা নিয়ন্ত্রণে আনে। গাড়ির ভেতরের অংশ পুড়ে গেছে। পরে পোস্তগোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে বাসটির আগুন নিয়ন্ত্রণ করে।

সর্বশেষ পাওয়া সংবাদ