শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
জাতীয়

ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের পরিচয় মিলেছে: ডিবিপ্রধান

নিজস্ব প্রতিবেদক : নেত্রকোনা থেকে ঢাকাগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনে আগুন দেয়ার ঘটনায় জড়িতদের নাম পেয়েছে গোয়েন্দা পুলিশ। আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, ট্রেনে আগুন লাগানো রাজনৈতিক কোনো পার্ট না। এটা এক ধরনের দুর্বৃত্তায়ন। যারা ট্রেনের বগিতে আগুন লাগিয়েছে তারা ছাড় পাবে না। আইনশৃঙ্খলা বাহিনীসহ ডিবি পুলিশ কাজ করছে। অনেকের নাম পেয়েছি, আশা করছি তাদেরকে দ্রুতই গ্রেফতার করা হবে। 

তিনি বলেন, যে কোনো ঘটনা ঘটার পরে ডিবি সব সময় ছায়াতদন্ত করে। রেলে নাশকতা ও দুর্বৃত্তায়নের কারণে শিশুসহ চারটি তাজা প্রাণ চলে যায়। যারা এ কাজটি করেছে তারা ২৮ তারিখের পর থেকেই নির্বাচনকে ভুন্ডুল করার জন্য ও সাধারণ মানুষকে আতঙ্কিত করার জন্যই এই কাজটি করেছে। বিচ্ছিন্ন কয়েকটি জায়গায় তারা বাসায় আগুন লাগাচ্ছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছি। তারা আদালতে ১৬৪ করেছেন। নতুন করে তারা এখন ট্রেনে আগুন লাগানো শুরু করেছে।

যারা ভাড়াটিয়া হিসেবে হোক আর টাকার লোভে হোক যারা এই কাজ করছে সেই জায়গা থেকে সরে এসে নাশকরা ও দুর্বৃত্তায়ন বন্ধ করুন। কোনো বড় ভাইয়ের নির্দেশে এই কাজটি করা মোটেও ঠিক না।

আমি মনে করি অবাধ সুষ্ঠু নির্বাচন সামনে হবে। সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। কেউ যদি নাশকতা করে, দুর্বৃত্তায়ন করে তাদের আইনের আওতায় আনব।

এক দুইটা গাড়ি গাড়িতে আগুন লাগালেই কিংবা ককটেল ফুটালেই যে নির্বাচন বন্ধ হয়ে যাবে ঠিক নয়। আমরা প্রতিটি জায়গায় কাজ করছি, আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি, চেকপোস্ট রয়েছে, টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।

সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানিয়ে হারুনুর রশীদ বলেন, যারা নাশকতা করতে চায় তাদের নাম-নম্বর নিয়ে আমাদের জানাবেন, তাদের অবশ্যই আইনের আওতায় আনব।

সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে জানিয়ে ডিবিপ্রধান বলেন, ফুটেজগুলো বিশ্লেষণ করা হচ্ছে। গ্রেপ্তার করে জানানো হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ