বুধবার, ০১ জুলাই ২০২৬
বুধবার, ০১ জুলাই ২০২৬
শিরোনাম
শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের আজ ব্যাংক হলিডে, বন্ধ ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস হার বাংলাদেশের! ২০২৬ সালের দ্বিতীয় মেয়াদের মুদ্রানীতি ঘোষণা, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রিয়াদ দূতাবাসের বিজ্ঞপ্তি - সৌদিতে চলতি বছরের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু ও নবায়নের নির্দেশ সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬-তে ফ্রান্স, মেসির রেকর্ডের দ্বারপ্রান্তে এমবাপ্পে জাল সনদে মাদ্রাসা শিক্ষক - ১৩ জনের এমপিও বাতিল, টাকা ফেরতের নির্দেশ অনলাইন জুয়া ও ম্যাচ ফিক্সিং নিয়ন্ত্রণে পাস হলো ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
advertisement
জাতীয়

বিএনপি নির্বাচনে এলে তফসিল পরিবর্তনের বিষয় বিবেচনা করব: ইসি আনিছুর

নোয়াখালী প্রতিনিধি: নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, তারা যদি নির্বাচনে আসে, সে ক্ষেত্রে আমরা নির্বাচনের তারিখ পরিবর্তন বা তফসিল পরিবর্তনের বিষয়টা বিবেচনা করব। ২০১৮ সালেও এটা হয়েছিল। তারা পরে নির্বাচনে এসেছিল। তখনকার কমিশন তখন তফসিল পরিবর্তন করেছিল। যদি সে রকম হয়, সেটা অবশ্যই বিবেচেনা করব, করা যাবে, করার সুযোগ আছে আমাদের। কারণ সেই পরিমান স্পেস আছে আমাদের।

বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন উপলক্ষে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একটা ভালো ভোট করার জন্য নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন শৃংখলা বাহিনীর সদস্যদের প্রত্যেককে তাদের নিজ নিজ দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার বিষয়ে কমিশনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার যারা হবেন তাদের দায়িত্ব কর্তব্য কি হবে এবং ভোট কেন্দ্রের শান্তি শৃঙ্খলা রক্ষা করার বিষয়ে প্রশিক্ষণের সময় তাদেকে বলে দেওয়ার জন্য সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান আরো বলেন, নির্বাচনে ভোটার উপস্থিতি নির্বাচন কমিশন বা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব না। প্রার্থী এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের দায়িত্ব হচ্ছে ভোটার উপস্থিতি। এসময় তিনি প্রার্থীদেরকে ভোটারদের কাছে গিয়ে ভোট কেন্দ্রে উপস্থিতির বিষয়ে তাদেরকে উদ্ধুদ্ধ করার জন্য অনুরোধ করেন। দেশি এবং বিদেশি বেশি সংখ্যক পর্যবেক্ষককে কমিশন উৎসাহিত করবে বলেও জানান তিনি।

এর আগে, বিকেলে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। এতে তিন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা নির্বাচন অফিসারগণ এবং বিভিন্ন থানার ওসিগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ