বুধবার, ০১ জুলাই ২০২৬
বুধবার, ০১ জুলাই ২০২৬
শিরোনাম
শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের আজ ব্যাংক হলিডে, বন্ধ ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস হার বাংলাদেশের! ২০২৬ সালের দ্বিতীয় মেয়াদের মুদ্রানীতি ঘোষণা, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রিয়াদ দূতাবাসের বিজ্ঞপ্তি - সৌদিতে চলতি বছরের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু ও নবায়নের নির্দেশ সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬-তে ফ্রান্স, মেসির রেকর্ডের দ্বারপ্রান্তে এমবাপ্পে জাল সনদে মাদ্রাসা শিক্ষক - ১৩ জনের এমপিও বাতিল, টাকা ফেরতের নির্দেশ অনলাইন জুয়া ও ম্যাচ ফিক্সিং নিয়ন্ত্রণে পাস হলো ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
advertisement
জাতীয়

নির্বাচন পর্যবেক্ষণে ৩৪ দেশ ও ৪ সংস্থাকে আমন্ত্রণ ইসির

কর্পোরেট সংবাদ ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক), ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি), দ্য অ্যাসোসিয়েশন অব ওয়ার্ল্ড ইলেকশন বডিজ (এ-ওয়েব) ও ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট সাউথ এশিয়া (ফিমবোসা) ভুক্ত ৩৪ দেশকে ভোট পর্যবেক্ষণের আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়।

বুধবার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

এ সংক্রান্ত এক চিঠিতে বলা হয়েছে, নিজ খরচে বিমানভাড়া দিয়ে এসব দেশের পর্যবেক্ষকরা বাংলাদেশে আসবেন। তবে আসার পর থাকা-খাওয়া ও তাদের যাতায়াত খরচ বহন করবে নির্বাচন কমিশন।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. আলমগীর নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচন কমিশনকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানানো হয়েছে। ওইসব দেশের নির্বাচন কমিশনার বা কমিশনের কোন কর্মকর্তা নির্বাচন পর্যবেক্ষণে আসলে- তাদের এদেশে থাকা, খাওয়া ও যাতায়াতের খরচ বহন করবে নির্বাচন কমিশন। এটা অনেকটা সৌজন্যতা, কারণ ওইসব দেশের নির্বাচন পর্যবেক্ষণে আমাদেরকেও আমন্ত্রণ জানানো হয়। তখন তারাও আমাদের এসব সুবিধাগুলো দিয়ে থাকে। তবে তাদের এদেশে আসা-যাওয়ার বিমান ভাড়া নিজেদের বহন করতে হবে।’

এ ছাড়া অন্যান্য আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন সংস্থার পর্যবেক্ষকদের নিজ খরচে নির্বাচন পর্যবেক্ষণ করতে হবে বলে তিনি জানান।

আমন্ত্রণ জানানোর তালিকায় সার্ক ও ফিমবোসাভুক্ত দেশগুলো হলো- ভারত, ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা।

এ ওয়েবভুক্ত দেশগুলো হলো -অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জর্জিয়া, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, মিশর, তুরস্ক, উজবেকিস্তান, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল ও থাইল্যান্ড।
আমন্ত্রণ জানানো ওআইসিভুক্ত ১০টি দেশ হলো- আজারবাইজান, মালয়েশিয়া, মরিশাস, তিউনিশিয়া, ব্রুনাই, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত ও সৌদি আরব।

এ ছাড়া একক দেশ হিসেবে জাপান, চীন ও সিঙ্গাপুরকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুন:

নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা যুক্তফ্রন্টের

জামিন পেলেন না মির্জা ফখরুল

কারাগারে বা বিদেশে থেকেও দেয়া যাবে ভোট: ইসি

সর্বশেষ পাওয়া সংবাদ