সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
শিরোনাম
১৯ অক্টোবর খুলে দেওয়া হবে ওসমানী উদ্যান : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এশিয়ার ডিজিটাল নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াল ক্যাসপারস্কি সম্মিলিত ইসলামী ব্যাংকে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু, গ্রিডে বিদ্যুৎ যোগের অপেক্ষা শাহ্জালাল ইসলামী ব্যাংক ও তুরাগ অ্যাকটিভের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত সাইবার নিরাপত্তায় অক্টোবর জুড়ে ডিএসইর বিশেষ কর্মসূচি নীতিমালা জারি - ফায়ার সার্ভিসে একই কর্মস্থলে তিন বছর হলেই বদলি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপানের মারুবেনি, দ্বিতীয় কাফকো স্থাপনেও আগ্রহী
advertisement
জাতীয়

চকরিয়ায় ৩ ইউপিতে প্রশাসক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী, সুরাজপুর-মানিকপুর ও কাকারা ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জেলা প্রশাসক মো: সালা্হউদ্দিনের স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) চকরিয়া উপজেলা প্রশাসন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে।

চিঠিতে বদরখালী ইউপিতে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমানকে প্রশাসক, সুরাজপুর-মানিকপুর ইউপিতে চকরিয়া সহকারী কমিশনার (ভূমি) মো: এরফান উদ্দিনকে প্রশাসক ও কাকারা ইউপিতে প্যানেল চেয়ারম্যান-২ শফিকুল ইসলাম শফিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

তিন ইউনিয়ন পরিষদের ইতিপূর্বের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন, সুরাজপুর-মানিজপুর ইউপিতে আজিজুল হক আজিম, বদরখালী ইউপিতে নূরে হোছাইন আরিফ ও কাকারা ইউপিতে শাহাব উদ্দিন।

জেলা প্রশাসকের স্বাক্ষর করা চিঠিতে বলা হয়েছে উক্ত তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীর্ঘ সময় ধরে অনুপস্থিত থাকায় জনগণের নাগরিক সেবা প্রাপ্তিতে বিঘ্ন ঘটছে তাই বিদ্যমান অসুবিধা দূরীকরণের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

চিঠিতে তিনটি ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য প্রশাসক, প্যানেল চেয়ারম্যানের অনূকূলে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ