রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জহির হোসেন স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর নতুন কৌশল শনাক্ত: ক্যাসপারস্কি রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনের নতুন RZ Solar IPS উন্মোচন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ওরিয়েন্টশন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - চূড়ান্ত হলো শেষ ৩২-এর সূচি: জেনে নিন কার প্রতিপক্ষ কে? সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব ব্যারিস্টার খোকনের পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে ২৬ জেলার ১৬৩ উপজেলা উপকৃত হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
advertisement
জাতীয়

আজও ঢাকার বায়ু সহনীয় পর্যায়ে রয়েছে

কর্পোরেট ডেস্ক : বিশ্বে দূষিত শহরের তালিকার রাজধানী ঢাকা এবার শীর্ষে ১৪ নম্বরে উঠে এসেছে। শুক্রবার (২৫ আগস্ট) বেলা ১১টায় ৮৬ স্কোর নিয়ে ঢাকা এই অবস্থানে উঠে আসে। অর্থাৎ ঢাকার বায়ু আজও সহনীয় পর্যায়ে রয়েছে। বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার সূত্রে এ তথ্য জানা গেছে।

একইসময়ে ১৭৯ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকার প্রথম স্থানে রয়েছে আরব আমিরাতের দুবাই, ১৬৬ স্কোর নিয়ে কাতারের দোহা দ্বিতীয় স্থানে, তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। জাকার্তার স্কোর ১৬৬, চীনের উহার ১২৭ স্কোর নিয়ে চতুর্থ স্থানে, ১২৬ স্কোর নিয়ে উগান্ডার কাম্পালা পঞ্চম স্থানে, ১২০ স্কোর নিয়ে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ষষ্ঠ স্থানে, ভিয়েতনামের হ্যানয় ১১৭ স্কোর নিয়ে সপ্তম স্থানে, পাকিস্তানের লাহোর ১০১ স্কোর নিয়ে অষ্টম স্থানে, করাচি ৯২ স্কোর নিয়ে নবম স্থানে এবং একই স্কোর নিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুর ১০ নম্বরে রয়েছে।

তথ্যমতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

সর্বশেষ পাওয়া সংবাদ