রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জহির হোসেন স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর নতুন কৌশল শনাক্ত: ক্যাসপারস্কি রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনের নতুন RZ Solar IPS উন্মোচন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ওরিয়েন্টশন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - চূড়ান্ত হলো শেষ ৩২-এর সূচি: জেনে নিন কার প্রতিপক্ষ কে? সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব ব্যারিস্টার খোকনের পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে ২৬ জেলার ১৬৩ উপজেলা উপকৃত হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
advertisement
জাতীয়

ডিএসসিসিতে সপ্তাহে ডেঙ্গু শনাক্ত ১০ ছাড়ালেই ওয়ার্ড ‘লাল’ তালিকাভুক্ত

ঢাকা: ডিএসসিসির কোনো ওয়ার্ডে সপ্তাহে ১০ জনের বেশি ডেঙ্গু রোগী পাওয়া গেলে, সে ওয়ার্ডকে ‘লাল’ তালিকাভুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সেই সঙ্গে সেখানে দিনব্যাপী বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করে এডিস মশার উৎসস্থল ধ্বংস করা হবে বলেও জানান তিনি।

বুধবার (২৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন এলাকায় ‘বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও এডিস মশার প্রজননস্থল ধ্বংস’ কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

মেয়র তাপস বলেন, ৫, ২২, ৫৩ ও ৬০ নম্বর ওয়ার্ডে ১০ জনের বেশি রোগী পাওয়ায় আগামী শনিবার সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। এরপর যদি অন্য কোনো ওয়ার্ডে এক সপ্তাহে ১০ জনের বেশি রোগী পাওয়া যায়, সেখানেও অভিযান চালানো হবে। আমরা মনে করি, এভাবে এডিস মশাকে পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারব।

এই কাজে এলাকাবাসীর দায়িত্বশীল ভূমিকা চান জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, সেদিন কেউ কাজে যাবেন না। এটাই সবচেয়ে বড় কাজ হবে। নিজেদের জীবন সুরক্ষিত রাখতে এটাই হবে আমাদের গুরুদায়িত্ব। এই কর্মসূচিতে আপনারা অংশ নেবেন। আমাদের পরিচ্ছন্নতাকর্মী, মশককর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকবেন। আমরা দিনব্যাপী চিরুনি অভিযানে এডিস মশার উৎসস্থলগুলো ধ্বংস করব। 

২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন। 

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ