রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু গোলশূন্য ড্র - তবুও গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল বদলি নেমে মেসির চমক, জর্ডানকে উড়িয়ে গ্রুপ সেরা আর্জেন্টিনা ইতালিতে ট্রিপল মার্ডার: - সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই বেনাপোল স্থলবন্দরে পণ্য পাচার : আনসার সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা ডা. আব্দুল্লাহর ইমেরিটাস নিয়োগ বিধি-বহির্ভূত ও বেআইনি: বিএমইউ পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ
advertisement
জাতীয়

যুক্তরাষ্ট্রে দাবানলে ক্ষয়ক্ষতিতে আব্দুল মোমেনের সমবেদনা

কর্পোরেট সংবাদ ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেনের কাছে পাঠানো একটি চিঠিতে যুক্তরাষ্ট্রের মাউইয়ের হাওয়াই দ্বীপে দাবানলে সৃষ্ট বিপর্যয়ে প্রাণহানি ও সম্পত্তি নাশের ঘটনায় তার গভীর সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ।

শুক্রবার (১৮ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী চিঠিতে বলেছেন, “আমি আপনাকে ও আপনার মাধ্যমে এই প্রাকৃতিক বিপর্যয়ে যারা প্রাণ হারিয়েছে তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্থদের গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানাই। আমরা আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করছি এবং বিদেহীদের আত্মার মুক্তির জন্য প্রার্থনা করছি।”

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি আরো বলেন, মাউয়ের মর্মান্তিক ঘটনা জলবায়ু পরিবর্তনের ধ্বংসের মাত্রা এবং দুর্যোগ প্রস্তুতির ও এই ধরনের দুর্যোগের সময় ঝুঁকি হ্রাস করার গুরুত্বের বিষয়টি আমাদের সবাইকে স্মরণ করিয়ে দেয়।

মোমেন বলেন, “আমরা, বাংলাদেশের সরকার ও জনগণ, এই চ্যালেঞ্জিং সময়ে সমর্থন ও সংহতি জানিয়ে আমেরিকা জনগণের পাশে আছি। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান ১৬ আগস্ট চিঠিটি স্টেট ডিপার্টমেন্টে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র কাছে হস্তান্তর করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ