মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই দুগ্ধ খামারিদের জন্য ডিজিটাল অর্থায়নে সিটি ব্যাংক-মিল্ক ভিটা ও অ্যাগ্রোশিফটের সমঝোতা ত্রিশালে তিন দিনের ব্যবধানে আবারও শিশু ধর্ষণের অভিযোগ, ইমাম আটক নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা রায়গঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ২৯ জুন ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা মৃত্যুর ৩০ বছর পর সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল পবিত্র আশুরা - আশুরার তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কড়া নির্দেশনা, নিষিদ্ধ ধারালো অস্ত্র ও পটকা
advertisement
জাতীয়

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে শুভেচ্ছা জানিয়েছেন শি জিনপিং

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

চীনের প্রেসিডেন্ট বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে পাঠানো চিঠিতে বলেছেন, “আমি জেনে আনন্দিত যে, আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। গণপ্রজাতন্ত্রী চীন সরকার এবং এর জনগণের ও আমার পক্ষ থেকে আমি আপনাকে আমার আন্তরিক অভিনন্দন এবং আপনার জন্য শুভকামনা জানাতে চাই।”

চীন ও বাংলাদেশ ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী উল্লেখ করে তিনি বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দুই দেশ সবসময় একে অপরকে সম্মান করেছে, একে অপরের সঙ্গে সমান আচরণ করেছে এবং একে অপরের গুরুত্বপূর্ণ স্বার্থ সম্পর্কিত বিষয়ে একে অপরকে সমর্থন করেছে, যা দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান এবং সমান-সমান সহযোগিতার নজির স্থাপন করেছে।

শি জিনপিং বলেছেন, “আমি চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেই, এবং আমাদের দুই দেশের মধ্যে ঐতিহ্যগত বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যেতে, যৌথভাবে উচ্চমানের সাথে ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ গড়ে তুলতে এবং দুই দেশের জনগণের আরও কল্যাণের লক্ষ্যে চীন-বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্ব জোরদার করা অব্যাহত রাখতে আমি আপনার সাথে কাজ করতে প্রস্তুত রয়েছি।

তিনি আরো বলেন, “আমি আপনার (বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি) সুস্বাস্থ্য এবং ভবিষ্যতে আপনার প্রতিটি প্রচেষ্টার সাফল্য কামনা করি। আমি বাংলাদেশের সমৃদ্ধি এবং জনগণের সুখী জীবন কামনা করি।”

সর্বশেষ পাওয়া সংবাদ