শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

রায়গঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার

সিরাজগঞ্জের রায়গঞ্জে নিয়মিত একটি মামলায় মো. জুবায়ের আহমেদ নয়ন নামে ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) তাকে গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত জুবায়ের আহমেদ নয়ন (২৭) উপজেলার জয়েনপুর গ্রামের মো. নাজিম উদ্দিনের ছেলে। তিনি রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রায়গঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। পরে নিয়মিত মামলার আসামি হিসেবে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, জুবায়ের আহমেদ নয়নকে একটি নিয়মিত মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এই মামলার তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ