শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’ গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট বেনাপোল-যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ লিবিয়ায় জিম্মি করে ২৫ লাখ টাকা আদায়, দেশে ফিরেও হামলার শিকার প্রবাসী নরসিংদীতে প্রথম ম্যারাথন, দৌড়ালেন দেড় হাজার প্রতিযোগী ভারত-পাকিস্তান ও শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম বিনামূল্যে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
advertisement
জাতীয়

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ

ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (২৪ অক্টোবর) সকাল পৌনে ৯ টার দিকে তিনি আকস্মিকভাবে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে ১০টার দিকে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন।

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক চিকিৎসাসেবা, জনবল, যন্ত্রপাতি, অবকাঠামো ও পরিচ্ছন্নতা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। এসময় হাসপাতাল কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। সেই সাথে হাসপাতালের কোথায় কী সমস্যা রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে উন্নয়ন প্রয়োজন, তা সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন তিনি। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন হঠাৎ করে হাসপাতালে প্রবেশ করে প্রায় ১ ঘন্টারও বেশি সময হাসপাতালে ছিলেন। তখন হাসপাতালের জরুরি বিভাগ, ইনডোর, আউটডোর, নার্সিং কক্ষ, স্টোররুম, ড্রেনেজ ব্যবস্থা, টয়লেটসহ বিভিন্ন বিভাগ ও স্থাপনা ঘুরে দেখেন।হাসপাতালের সার্বিক পরিস্থিতি সরেজমিনে যাচাই করতে গিয়ে চিকিৎসাসেবার বিভিন্ন দিক খতিয়ে দেখেন।

পরিদর্শনকালে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁরা যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছেন কি না, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা হাসপাতালের ভেতরে করানো সম্ভব হচ্ছে কি না এবং চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ সরবরাহ করা হচ্ছে কি না, সে বিষয়ে খোঁজ নেন।কোনো রোগীকে বাইরে থেকে পরীক্ষা করাতে হয়েছে কি না, হাসপাতালের বাইরে থেকে ওষুধ কিনতে হয়েছে কি না এবং কিনতে হলে তার কারণ কী—এসব বিষয়েও বিস্তারিত জানতে চান তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট ওষুধ হাসপাতালের স্টোরে মজুত রয়েছে কি না, তা যাচাই করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে হাসপাতালের বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার চিকিৎসা খাতসহ বিভিন্ন খাতকে ধ্বংস করে গেছে। ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনকালে জনবলসংকট, প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব এবং রোগীদের থাকার জন্য ভবনসংক্রান্ত সমস্যাসহ নানা ধরনের সীমাবদ্ধতা পাওয়া গেছে। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে মাত্র সাত মাস হয়েছে। স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কিছুটা সময় দিতে হবে।

এ সময় স্বাস্থ্যমন্ত্রীর পিএস খন্দকার ইফতেখার, ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা এবং ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সাদ মাহমুদ জয় উপস্থিত ছিলেন।

তবে পরিদর্শনের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত চৌধুরী উপস্থিত ছিলেন না। স্বাস্থ্যমন্ত্রীর আগমনের কিছুক্ষণ আগে তিনি ছুটি নিয়ে চলে গেছেন বলে জানা গেছে।

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবলসংকট, চিকিৎসা সরঞ্জামের ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হলে স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা আরও উন্নত হবে বলে প্রত্যাশা এলাকাবাসীর।

এদিকে,কোন পূর্ব ঘোষণা ছাড়াই শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। এসময় মন্ত্রী
সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এবং হাসপাতালে যেকোনো ধরনের অনিয়ম ও অবহেলা বন্ধে করা হুঁশিয়ারি দেন।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে জরুরি বিভাগ ও বহিবিভাগ(আউটডোর) সরে জমিনে ঘুরে দেখেন এবং ইনডোর খোলার কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তিনি  চিকিৎসাধীন রোগী ও সেবা নিতে আসা সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বলেন এবং হাসপাতালের চিকিৎসা সেবা ও সরকারি ওষুধ সঠিকভাবে বিতরণ করা হচ্ছে কিনা তা তদারকি করেন।

পরিদর্শনের সময় ময়মনসিংহ সিভিল সার্জন মো: ফখরুল হাসান চৌধুরী, তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ওয়াহিদুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরে প্রতিনিধি এবং হাসপাতালে চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ