বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
জাতীয়

সংসদে স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে ১১ হাজার ৪৯৫ চিকিৎসকের পদ শূন্য, ঘাটতি প্রায় ৮৯ হাজার

দেশের সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত ৪১ হাজার ৮০৬টি পদের বিপরীতে বর্তমানে ৩০ হাজার ৩১১ জন চিকিৎসক কর্মরত রয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে ১১ হাজার ৪৯৫টি পদ বর্তমানে শূন্য রয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চিকিৎসক ও জনসংখ্যার আদর্শ অনুপাত নিশ্চিত করতে দেশে বর্তমানে আরও প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসকের ঘাটতি রয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বগুড়া-৪ আসনের সরকারি দলের সদস্য মো. মোশাররফ হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম-এর সভাপতিত্বে বিকেল ৩টা ২ মিনিটে জাতীয় সংসদের বৈঠক শুরু হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সার্বিক জনসংখ্যার অনুপাতে প্রয়োজনীয় চিকিৎসকের পদ নিরূপণে আন্তর্জাতিক ও জাতীয় স্বাস্থ্য জনশক্তি-সংক্রান্ত মানদণ্ড বিবেচনা করা হয় এবং নিবন্ধিত মোট চিকিৎসকের সংখ্যা ও সরকারি স্বাস্থ্যসেবায় কর্মরত চিকিৎসকের সংখ্যা এক নয়।

শূন্য পদ পূরণে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জানান, ৪৪তম ও ৪৮তম (বিশেষ) বিসিএসের মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি ৪৫তম, ৪৬তম, ৪৭তম ও ৫০তম বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়া দ্রুতগতিতে এগিয়ে চলছে। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে নতুন পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

 

 

সর্বশেষ পাওয়া সংবাদ