রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিরাজগঞ্জ মেডিকেলে রোগীকে ধরিয়ে দেওয়া হলো চেম্বারের ভিজিটিং কার্ড ‘রিকভারি টি’ আনল টুরাগ অ্যাক্টিভ চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল : ইসি আনোয়ারুল আইএফআইসি ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর সংসদে অর্থমন্ত্রী - ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক ৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ হানিমাইট-এর আপগ্রেডেড কুলক্লাইন্ট ম্যালওয়ার নিয়ে সতর্ক করল ক্যাসপারস্কি সূচকের বড় পতনে লেনদেন শেষ নরসিংদীতে  যুব মহিলা লীগ নেত্রী মনি গ্রেপ্তার
advertisement
জাতীয়

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল : ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, চলতি মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বহুল প্রতীক্ষিত তফসিল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এই নির্বাচন একসঙ্গে সব ইউনিয়নে না হয়ে ব্যয় সংকোচন নীতি বজায় রেখে ধাপে ধাপে সম্পন্ন করা হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নিজ কার্যালয়ের সাংবাদিকদের এসব কথা বলেন কমিশনার।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির কর্মপরিকল্পনা তৈরির কাজ দ্রুত এগোচ্ছে। চলতি মাসের মধ্যেই এ বিষয়ে আরও সুনির্দিষ্ট তথ্য জানানো হবে।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। এরই মধ্যে নির্বাচনী আচরণবিধি চূড়ান্ত করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে যেসব বিধান নতুন করে যুক্ত করা হয়েছিল, সেগুলোর কিছু স্থানীয় সরকার নির্বাচনেও রাখা হয়েছে। শিগগিরই এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে।

ইউপি নির্বাচনের ভোটের সময় নির্ধারণে শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা ও অন্যান্য পরীক্ষা বিবেচনায় নেওয়া হচ্ছে বলেও জানান এই নির্বাচন কমিশনার। নভেম্বর ও ডিসেম্বর শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে বার্ষিক পরীক্ষা, বৃত্তি পরীক্ষা, টেস্ট ও প্রি-টেস্টসহ বিভিন্ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, ভোটকেন্দ্র হিসেবে অধিকাংশ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার করা হয়। পাশাপাশি প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা হিসেবেও শিক্ষকদের দায়িত্ব পালন করতে হয়। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা এবং নির্বাচন যাতে একই সময়ে না পড়ে, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

ইসির পরিকল্পনা অনুযায়ী, পরীক্ষার সময় এড়িয়ে ভোটের তারিখ নির্ধারণ করা হবে। তবে এখনই নির্দিষ্ট দিনক্ষণ জানাতে চাননি আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, বিষয়টি নিয়ে কমিশন কাজ করছে এবং শিগগিরই বিস্তারিত জানানো হবে।

স্থানীয় সরকার নির্বাচন ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু করার নীতিগত সিদ্ধান্তের কথাও জানিয়েছেন তিনি। দেশের সব ইউনিয়নে একসঙ্গে ভোট না নিয়ে ধাপে ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আসন্ন উপ-নির্বাচনগুলোতে ভোটারদের ভোটদান প্রক্রিয়া সহজ ও আধুনিক করতে আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং ব্যবস্থার বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। পোস্টাল ব্যালট ভোটিংকে সাধারণ মানুষের কাছে আরও জনবান্ধব ও কার্যকর করে তোলাই ইসির মূল উদ্দেশ্য বলে জানান আনোয়ারুল ইসলাম সরকার।

এদিকে স্থানীয় সরকার নির্বাচনে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা নিয়েছে ইসি। নির্বাচনের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ভোটকেন্দ্রগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের বডি-ওর্ন ক্যামেরার ব্যবহার বাড়ানো হবে।

এছাড়া নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণ ও দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা নিশ্চিত করতে ড্রোন ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। ভুল তথ্য ও বিভ্রান্তিকর তথ্য (মিসইনফরমেশন) মোকাবিলায়ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কমিশন।

সর্বশেষ পাওয়া সংবাদ