শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
আইন-আদালত

উল্লাপাড়ায় ওসিসহ ১৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রোকন মোল্লা (৩৬) নামের এক ট্রাক চালককে পুলিশ হেফাজতে নির্যাতনের ঘটনায় ওসিসহ ১৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সিরাজগঞ্জ আমলী আদালতে রোকন মোল্লা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তিনি পাবনার ফরিদপুর থানার নেছরাপাড়া গ্রামের রহমত মোল্লার ছেলে।

মামলায় উল্লাপাড়া মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ও সলঙ্গা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক, (সাবেক উপ-পরিদর্শক উল্লাপাড়া মডেল থানা), আব্দুস সালাম ও মনসুর রহমান (উপ-পরিদর্শক সলঙ্গা থানা) ও আব্দুল কুদ্দুস (উপসহকারি পরিদর্শক সলঙ্গা থানা)সহ অজ্ঞাত ৯ পুলিশ সদস্যকে আসামি করে সিরাজগঞ্জ আমলি আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩১ মে রাতে রোকন মোল্লা বগুড়া থেকে পাবনা যাওয়ার পথে ঢাকা-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া কাওয়াক মোড়ে রাত্রিকালীন ডিউটিরত পুলিশের পিক-আপে ধাক্কা লাগে। এতে উপস্থিত উল্লাপাড়া মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ট্রাক চালকের দিকে বন্দুক তাক করলে ভয়ে গাড়ি ঘুরিয়ে হাটিকুমরুল (সিরাজগঞ্জ রোড) এর দিকে রওনা হই। পরে পুলিশের পিক-আপ ভ্যানটি আমার ট্রাকের পিছু নিয়ে ট্রাক জব্দ করার জন্য সলঙ্গা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হককে ফোন করেন পর সলঙ্গা থানা এলাকার ঢাকা-রাজশাহী মহাসড়কের হরিণচরায় ট্রাকটি আটক করে চালকে বিবস্ত্র করে পুকুরের পানিতে চোবানো হয়। পুকুর থেকে উঠিয়ে ওসি আসিফ (উল্লাপাড়া) চালক রোকনের ডান পায়ে গুলি করার পর সলঙ্গা থানায় নিয়ে ৩ টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। তার অবস্থা আরো অবনতি হলে ঢাকা অর্থপেডিক হাসপাতালে রেফাড করা হয়। শারীরিক সুস্থতার কথা চিন্তা করে রোকনের একটি পা কেটে ফেলা হয়।

মামলার বাদী রোকন জানান, উল্লাপাড়া থানার সাবেক ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলামের গুলিতে আমার একটা পা চলে গেছে। আমার উপর পাশবিক নির্যাতনের সুষ্ঠ তদন্ত ও বিচার চাই।মিথ্যা মামলায় কারাগারে থাকায় মামলা করতে দেরি হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান আসামী উল্লাপাড়া মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মুহাম্মদ সিদ্দিকুর ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, মামলাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। ট্রাক ড্রাইভার রোকন মোল্লা অস্ত্র মামলা সহ একাধিক মালার অভিযুক্ত আসামি। সে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই হয়রানিমূলক মামলা দায়ের করেছে।

বাদীর আইনজীবী গোলাম হাদী জানান, সলংঙ্গা থানার আমলি আদালত মামলাটি সিরাজগঞ্জের পুলিশ সুপারকে রুজু করার আদেশ দিয়েছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ