শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
আইন-আদালত

১৬ মাস বয়সী মেয়েকে হত্যার অভিযোগে বাবার যাবজ্জীবন

বগুড়া প্রতিনি‌ধি: বগুড়ায় ১৬ মাস বয়সী শিশু হুমায়রা খাতুনকে হত্যার দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে বগুড়ার প্রথম অতিরিক্ত দায়রা জজ ইফতেখার আহমেদ এই রায় দেন।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি আরাফাত খাতুনে জান্নাত নীলা।

দণ্ডিত ব্যক্তির নাম জাকির হোসেন। তিনি বগুড়ার শেরপুর উপজেলার উচুলবাড়িয়া গ্রামের ইদ্রিস আলী পোদ্দারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, জাকিরের আগের একটি মেয়ে সন্তান রয়েছে। পরে আরও একটি মেয়ে হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে ২০২২ সালে ১৬ মাসের শিশু মেয়ে হুমায়রা খাতুনকে বাড়ির বাইরে নিয়ে গিয়ে গলা টিপে হত্যা করে পাশের এক ডোবার পানিতে ফেলে দেয়। পরে তার স্ত্রী রাবেয়া খাতুন মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে কোন সদুত্তর দিতে পারেনি। প‌রে বাড়ির লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করলে সে মেয়ে হত্যার কথা স্বীকার করে।

এ ঘটনায় তার স্ত্রী রাবেয়া খাতুন বাদি হয়ে জাকিরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

অতিরিক্ত পিপি আরাফাত খাতুনে জান্নাত নীলা জানা, এই মামলায় শুনানির পর জাকিরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। রায়ের পর তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ