শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
আইন-আদালত

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে মামলা পরিচালনার আবেদন করতে পারবেন আইনজীবীরা

কর্পোরেট সংবাদ ডেস্ক: কারাগারে আটক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে মামলা পরিচালনা করতে আগ্রহী আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবীদের নিকট থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) আপিল বিভাগের অতিরিক্ত রেজিষ্ট্রার শেখ মোহা. আমীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারাগারে আটক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আবেদনের প্রেক্ষিতে রুজুকৃত মামলা পরিচালনায় আগ্রহী আইনজীবীদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করার বিষয়ে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আদেশ প্রদান করেছেন।

এমতাবস্থায়, সুপ্রিম কোর্ট (আপিল বিভাগ) রুলস ১৯৮৮ এর অর্ডার ২৪ এর রুল ৬ এর বিধান অনুসারে আইনজীবীদের মনোনয়ন প্রদানের সুবিধার্থে একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুতের প্রয়োজনে আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবীদের নিকট থেকে আবেদন আহ্বান করা হচ্ছে। আগ্রহী আইনজীবীরা আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে আপিল বিভাগের রেজিস্ট্রার বরাবরে নির্ধারিত ফরমে লিখিত আবেদনপত্র আপিল বিভাগের প্রশাসন শাখায় জমা প্রদান করতে পারবেন।

এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, সুপ্রিম কোর্ট (আপিল বিভাগ) রুলস ১৯৮৮ এর অর্ডার ২৪ এর রুল ৩, ৫ ও ৬ এর বিধান অনুসারে কারাগারে আটক মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী কারা কর্তৃপক্ষের মাধ্যমে তার সাজার বিরুদ্ধে আপীলের অনুমতির আবেদন আপীল বিভাগের রেজিস্ট্রারের কাছে প্রেরণ করতে পারবেন। আবেদনটি কারা কর্তৃপক্ষের নিকট থেকে প্রাপ্ত হওয়ার সাথে সাথে রেজিস্ট্রার আদালতে আবেদনটি দাখিল/গ্রহণ করা হয়েছে মর্মে সরকারকে অবহিত করবেন এবং এরপর মৃত্যুদণ্ড কার্যকর করা স্থগিত থাকবে। এছাড়া প্রয়োজনীয় নথিপত্র পাওয়া মাত্রই রেজিস্ট্রার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবীগণের তালিকা থেকে একজন আইনজীবী নিয়োগ করবেন এবং আবেদনটি শুনানির জন্য আদালতে উপস্থাপন করবেন।

সর্বশেষ পাওয়া সংবাদ