শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
আইন-আদালত

মৌলভীবাজারে যানবানহন নিয়ন্ত্রণে রেকর্ডসংখ্যক মামলা ও জরিমানা

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে যানবাহন নিয়ন্ত্রণে গৃহীত ব্যবস্থাপনা অতীতের যেকোনো সময়ের তুলনায় ব্যাপক উন্নততর হয়েছে। ট্রাফিক শৃঙ্খলারও দৃশ্যমান উন্নতি হয়েছে। জরিমানা ও যথাযথ আইনি কার্যক্রমের সুবাদে ট্রাফিক ব্যবস্থা গতিশীল ও নিয়ন্ত্রণে রয়েছে। মৌলভীবাজার ছোট জেলা হলেও গেল ২মাসে সিলেট বিভাগের এ জেলায় রেকর্ডসংখ্যক জরিমানা আদায় করা হয়েছে।

জেলা ট্রাফিক পুলিশ সূত্রের বরাতে জানায়, গত ৫ই আগস্ট পরবর্তী মৌলভীবাজারে ট্রাফিক শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে ট্রাফিক বিভাগ পেশাদারিত্ব নিয়ে কাজ করে যাচ্ছে। যানজট নিরসনে ইজিবাইক, মোটরসাইকেল, সিএনজি ও অন্যান্য যানবাহন থেকে বিপুল পরিমাণ জরিমানা করা অর্থ আদায় করা হয়েছে। এ সময়ে মোট ১হাজার ৪৮৬ মামলায় জরিমানায় প্রাপ্ত আদায় হয়েছে ৪৬ লাখ ৩১ হাজার টাকা।

ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) অনিল বিকাশ চাকমা প্রতিবেদক’কে বলেন, গেল নভেম্বর ও ডিসেম্বর মাসে সিলেট বিভাগের মধ্যে মৌলভীবাজারে এযাবৎকালের রেকর্ডসংখ্যক মামলা ও জরিমানা আদায় হয়েছে।

জেলা পুলিশ সুপার (এসপি) এম কে এইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএম) প্রতিবেদক’কে বলেন, ট্রাফিক ব্যবস্থা সময়োপযোগী ও গতিশীল রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাচ্ছে। ফলে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার আধুনিকায়ন এখন দৃশ্যমান।

তিনি বলেন, আইনশৃঙ্খলা ভঙ্গকারী সবধরনের যানবাহনের বিরুদ্ধে পুলিশ হার্ডলাইনে রয়েছে। ফলে যানজট নিরসনে ট্রাফিকের সাফল্যের সুফল পাচ্ছেন জেলাবাসী। সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সর্বশেষ পাওয়া সংবাদ