শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
আইন-আদালত

দশ ট্রাক অস্ত্র মামলায় আরও ৫ জনের মুক্তি

মোশারফ হোসেন, গাজীপুর প্রতিনিধি: আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আরও পাঁচজনের মুক্তি।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৩ টার সময় হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে অবসর প্রাপ্ত সাবেক মেজর এম লিয়াকত হোসেন (৫৬) মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেন হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মোঃ আসাদ।

তিনি বলেন, আজ সকালে মুক্তির যাবতীয় কাগজ পত্র আসলে যাচাই বাছাই শেষে অন্য কোন মামলায় আটকাদেশ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়।

অন্যদিকে কারাগার-২ থেকে এন এস আই এর সাবেক ফিল্ড অফিসার হেলাল উদ্দিন খান, সাবেক ডিজি এন.এস.আই ও সাবেক ডাইরেক্টর ডি. জি. এফ আই এর অবসর প্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং সাবেক এমডি- সি. ইউ. এফ. এল.মহসিন উদ্দিন তালুকদার মুক্তি পান। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-এর সিনিয়র জেল সুপার মো. আল-মামুন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ সকালে তাদের মুক্তির কাগজ পত্র কারাগারে আসলে যাচাই-বাছাই শেষে অন্য কোন মামলায় আটকাদেশ না থাকায় তাদেরকে মুক্তি দেওয়া হয়।

এছাড়াও পার্ট-১ থেকে বিকেল সাড়ে চারটার সময় এনএসআই এর সাবেক ডিরেক্টর (নিরাপত্তা) উইং কমান্ডার শাহাবুদ্দিন আহমেদকে মুক্তি দেওয়া হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ