শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
আইন-আদালত

সিরাজগঞ্জে অস্ত্র মামলায় ৪ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এক এনজিও কর্মীর টাকা ছিনতাইয়ের মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ (১) আদালতের বিচারক সুপ্রিয়া রহমান আসামিদের অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন।

‘দণ্ডপ্রাপ্তরা হলেন-সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের মৃত ওসমান ফকির ওরফে সোনাউল্লাহ’র ছেলে এরশাদ আলী ওরফে গোলজার হোসেন রানা, পাবনা সদরের অরেঙ্গাবাজ গ্রামের মৃত আকবর সেখের ছেলে নজরুল ইসলাম, সুজানগর উপজেলার ঘোষপাড়ার মৃত নাছির উদ্দিন নেছারের ছেলে আবুল হাসেম এবং রাজবাড়ীর পাংশা উপজেলার জয়গ্রামের নজরুল ইসলামের ছেলে হাসান আলী প্রামানিক।

মামলার বরাত দিয়ে এপিপি মো. হাদীউজ্জামান সেখ (হাদী) জানান, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সকালে শাহজাদপুর উপজেলার সাজেদা ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আশরাফুল ইসলাম উপজেলার বাড়াবিল গ্রামে গিয়ে বিভিন্ন সদস্যের কাছ থেকে কিস্তির ১ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা আদায় করেন।’

দুপুরে ওই টাকা নিয়ে ফেরার পথে বাড়াবিল ব্রিজের কাছে আসামিরা ৩টি মোটরসাইকেলে সেখানে গিয়ে আশরাফুল ইসলামকে ঘিরে ধরেন। ওই সময় তারা মাথায় ও বুকে পিস্তল ও শাটারগান ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে ওই টাকা ছিনিয়ে নেয়। আশরাফুল ইসলামের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে ছিনতাইকারীদের আটক করে পিটুনি দেয়। এরপর তাদের পুলিশের কাছে সোর্পদ করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় শাহজাদপুর থানায় মামলা হয়। সাক্ষ্য প্রমাণ শেষে আসামিদের বিরুদ্ধে রায় প্রদান করেন বিচারক।’

সর্বশেষ পাওয়া সংবাদ