শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
আইন-আদালত

হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মাইকেল চাকমার অভিযোগ

কর্পোরেট সংবাদ ডেস্ক : গুমের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা।

গুমের সময় যেই গামছা দিয়ে মাইকেল চাকমাকে বাধা হয়েছিলো সেটিও অভিযোগের সাথে তিনি জমা দিয়েছেন।

সোমবার (৩০ ডিসেম্বর) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে তিনি এ অভিযোগ দায়ের করেন বলে জানান প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান। গুমের সময় যে গামছা দিয়ে মাইকেল চাকমাকে বাধা হয়েছিলো সেটিও আজ আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছেন এই ইউপিডিএফ নেতা।

অভিযোগে তাকে রাখা আয়না ঘরের বর্ননা দিয়ে মাইকেল চাকমা বলেছেন, ‘৫ বছর ৪ মাস তিনি গুম ছিলেন। ২০১৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাগড়াছড়ির সফরের সময় অবরোধ করেন ইউপিডিএফ। এই ঘটনায় তখন অবরোধকারীদের দেখে নেয়ার হুমকি দেন শেখ হাসিনা। এছাড়া শান্তি চুক্তির বিরোধীতা করায় গুম হওয়ার পর তাকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তার আশঙ্কা এসব ঘটনায় তাকে গুম করা হয়েছিল। ২০১৯ সালের ৯ এপ্রিল থেকে ২০২৪ সালের ৭ আগস্ট পর্যন্ত গুম ছিলেন মাইকেল চাকমা।’

সর্বশেষ পাওয়া সংবাদ